পাকিস্তানে বিদ্রোহী-আধাসামরিক বাহিনীর সংঘর্ষে নিহত ৪২

আন্তর্জাতিক ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১১

পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী ও আধাসামরিক বাহিনীর সংঘর্ষে ৪২ জন নিহত হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) অভিযান পরিচালনাকালে এই ঘটনা ঘটেছে বলে দেশটির সামরিক বাহিনীর বরাতে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

সামরিক বাহিনীর মিডিয়া শাখা থেকে শনিবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে 'ক্লিয়ারেন্স অপারেশনে' নেমেছিল তারা। দুপক্ষের সংঘর্ষে ১৮ জন  আধাসামরিক সেনা এবং ২৪ জন বিদ্রোহী প্রাণ হারান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, নিহত বিদ্রোহীরা ঠিক কোন দলের সদস্য, সেটা নিশ্চিত হওয়া যায়নি।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, দেশটির অস্থিতিশীল বেলুচিস্তান অঞ্চলে সামরিক অভিযান ঠেকাতে রোডব্লক দিয়ে রেখেছিল বিদ্রোহীরা। সেগুলো সরানোর চেষ্টাকালেই অধিকাংশ মানুষ প্রাণ হারিয়েছেন। 
বিদ্রোহীদের হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী খনিজসমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশে এক দশক ধরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বিদ্রোহ চলছে। এছাড়া, ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠীও সেখানে সক্রিয়।

মঙ্গলবার এক ভিন্ন ঘটনায়, আফগান সীমান্তের কাছে পাকিস্তানি নিরাপত্তা চৌকি বোমা ভর্তি গাড়ি দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা চালায় কোনও একটি ইসলামপন্থি সশস্ত্র গোষ্ঠী। তবে তাদের ওই প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়।

এক প্রতিবেদনে দেখা গেছে, কেবল গত আগস্টেই বেলুচিস্তানে পুলিশের স্টেশন, রেললাইন এবং মহাসড়কে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় অন্তত ৭৩ জন নিহত হয়েছেন। এরপর থেকেই বিচ্ছিন্নতাবাদীদের দমনে আরও জোরালো অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

/এসকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী