আসন্ন জি২০ সম্মেলনে যোগ দিচ্ছেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৩আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৩

আসন্ন জি২০ বৈঠকে যোগ দিচ্ছেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ আফ্রিকার জন্য মার্কিন তহবিল বন্ধের হুমকির পর   রুবিও বুধবার (৫ ডিসেম্বর) এ ঘোষণা দেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রুবিও লিখেছেন, দক্ষিণ আফ্রিকা খুব খারাপ কাজ করছে। তারা ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করছে এবং জি২০ কে সংহতি, সমতা ও স্থায়িত্বের প্রচারে ব্যবহার করছে।

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় রুবিওর মন্তব্য প্রত্যাখ্যান করে জানিয়েছে, এটি ইচ্ছাকৃত জমি অধিগ্রহণ নয়। দক্ষিণ আফ্রিকার নতুন আইন যুক্তরাষ্ট্রের ইমিনেন্ট ডোমেইন আইনের অনুরূপ।

আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি জোহানেসবার্গে জি২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা। দেশটি ডিসেম্বর ২০২৪ থেকে নভেম্বর ২০২৫ পর্যন্ত জি২০ সভাপতি থাকবে।

গত রবিবার সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই ট্রাম্প অভিযোগ করেছেন, দক্ষিণ আফ্রিকা সরকার জমি দখল এবং কিছু নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি অন্যায় আচরণ করছে। এই বিষয়টি তদন্ত না হওয়া পর্যন্ত দেশটির জন্য মার্কিন তহবিল বন্ধ থাকবে বলেও হুঁশিয়ারি দেননি তিনি।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, সরকার কোনও ব্যক্তিগত জমি দখল করেনি। তাদের লক্ষ্য হলো জনসাধারণের জন্য ভূমির সমান প্রবেশাধিকার নিশ্চিত করা।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় জমির মালিকানা একটি অত্যন্ত স্পর্শকাতর রাজনৈতিক বিষয়। উপনিবেশ ও বর্ণবাদী শাসনের সময় কৃষ্ণাঙ্গদের নিজ ভূমি থেকে বঞ্চিত হয়েছিল। বর্তমানে, শ্বেতাঙ্গদের হাতে দেশের মোট কৃষিজমির প্রায় ৭৫ শতাংশ রয়েছে। বিপরীতে, দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশ কৃষ্ণাঙ্গরা মাত্র চার শতাংশ কৃষিজমির মালিক। এই বৈষম্য দূর করতে প্রেসিডেন্ট রামাফোসা সম্প্রতি একটি আইন স্বাক্ষর করেছেন, যা জনস্বার্থে সরকারকে ভূমি অধিগ্রহণের অনুমতি দেয়।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম