মালিতে স্বর্ণখনি ধসে নিহত ৪৮

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৫

আফ্রিকার দেশ মালির এক স্বর্ণখনিতে দুর্ঘটনায় অন্তত ৪৮ জন প্রাণ হারিয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলে অবৈধভাবে পরিচালিত ওই খনিতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) ধস নেমে প্রাণহানির ওই তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ফরাসি বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, দুর্ঘটনার শিকার পরিত্যক্ত ওই খনি আগে একটি চীনা প্রতিষ্ঠান পরিচালনা করতো। ভুক্তভোগীদের সন্ধান ও উদ্ধারে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের আশঙ্কা, আরও অনেক মানুষ আটকা পড়ে আছেন।

এএফপিকে স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের অনেকে পানিতে পড়ে গেছেন। তাদের মধ্যে বাচ্চাসহ এক মা রয়েছেন। অন্য এক স্থানীয় কর্মকর্তা এবং স্বর্ণখনি শ্রমিকদের সংস্থা এসব বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছে।

আফ্রিকার অন্যতম স্বর্ণ উৎপাদক দেশ মালি অবৈধ খনন কাজ নিয়ন্ত্রণ করতে দীর্ঘদিন ধরেই হিমশিম খাচ্ছে। ভূমি ও সুরঙ্গ ধসে প্রায়শই এসব খনিতে মারাত্মক দুর্ঘটনা ঘটে।

চলতি বছর জানুয়ারিতেই, দেশটির দক্ষিণাঞ্চলে এক স্বর্ণখনি ধসে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। ওই দুর্ঘটনার পর এখন পর্যন্ত বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

তার আগের বছরই, গতকালের দুর্ঘটনাস্থলের কাছেই এক স্বর্ণখনিতে ৭০ জনের বেশি নিহত হন।

দেশটির অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এই স্বর্ণ উত্তোলন। তাই, নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি অর্থনৈতিক দিক বিবেচনাতেও অবৈধ খনন নিয়ন্ত্রণে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। 

/এসকে/
সম্পর্কিত
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, এএসপি-চেয়ারম্যানসহ আহত ৫০
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
ফোল্ডেবল আইফোনের দাম কত, কবে হাতে পাবেন গ্রাহক
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
পাসপোর্টের মতো ভাঁজ, উন্মোচিত হলো ফোল্ডেবল আইফোন
বড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
রফতানি কমছে, আমদানি বাড়ছেবড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব