বাংলাদেশ ব্যাংকে সাইবার ডাকাতির পর যা করছে উদ্বিগ্ন সুইফট

বিদেশ ডেস্ক
২১ মার্চ ২০১৬, ১২:৩৮আপডেট : ২১ মার্চ ২০১৬, ১২:৪০

নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের বিশাল অংকের তহবিল হ্যাকিং-এর পর অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও একই ধরনের ঘটনার আশঙ্কা করছে ব্রাসেলসভিত্তিক সংস্থা সুইফট। এ নিয়ে তারা উদ্বিগ্ন। ধারণা করা হচ্ছে, হ্যাকাররা সম্ভবত বাংলাদেশ ব্যাংকের সুইফট মেসেজিং তথ্যগুলো পেয়ে গিয়েছিল। এমন আলোচনা প্রকাশ্যে আসতেই আন্তঃব্যাংক আর্থিক লেনদেনের এ সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার হ্যাকিং-এর পর তারা ব্যাংকগুলোতে দরকারি সুরক্ষার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরামর্শ দেওয়ার পরিকল্পনা করছে। রবিবার প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে তাদের এ পরিকল্পনার কথা জানান। উল্লেখ্য, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে অর্থ স্থানান্তরে ব্যবহৃত সঙ্কেতলিপি আর এর সরবরাহকারী প্রতিষ্ঠানই হলো সুইফট। 

ব্রাসেলসে সুইফটের প্রধান কার্যালয়

সংস্থাটির একজন মুখপাত্র জানিয়েছেন, সোমবার (আজ) তারা বিশ্বের তিন হাজার অর্থিক প্রতিষ্ঠানের কাছে চিঠি লিখে এ বিষয়ে সতর্ক করবে। এতে ব্যাংকগুলোকে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার জন্য অনুরোধ করা হবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের ঘটনার পর আর্থিক প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ পর্যালোচনার গুরুত্ব নিয়েও ব্যাংকগুলোর সঙ্গে কথা বলবে সুইফট।

নিরাপদে অর্থ লেনদেন করার জন্য এই সুইফট মেসেজিং পদ্ধতি সারা পৃথিবীর ব্যাংকগুলো ব্যবহার করে। তবে সুইফট কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের ওই ঘটনায় তাদের মূল বার্তা বিনিময় ব্যবস্থার কোনও ক্ষতি হয়নি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্ভবত ওই হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার সিস্টেমে ঢুকে কয়েক সপ্তাহ ধরে লেনদেন পর্যবেক্ষণ করেছিল। কখন কিভাবে অর্থ হাতিয়ে নেবে তার পরিকল্পনা করেছিল।

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের