রাজা চার্লসের সঙ্গে বৈঠকে গুরুত্ব পাবে কানাডার সার্বভৌমত্ব ইস্যু: ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক
০৩ মার্চ ২০২৫, ১৮:১১আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১৮:১১

ব্রিটেনের রাজা চার্লসের সঙ্গে সোমবার (৩ মার্চ) হতে যাওয়া বৈঠকে কানাডার সার্বভৌমত্ব ইস্যু প্রাধান্য পাবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা প্রকাশ করার ধারাবাহিকতায় এই বিষয়ে আলোচনা হতে যাচ্ছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রুডো বলেছেন, মহামান্য রাজার সঙ্গ সাক্ষাতের জন্য আমি অধীরভাবে অপেক্ষা করছি। স্বাভাবিকভাবেই আমরা কানাডা এবং তার জনগণের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আমি নিশ্চিত করছি, কানাডার সার্বভৌমত্ব ও স্বাধীনতার জন্য মাথা তুলে দাঁড়ানোর চেয়ে কোনও কিছুই তার জনগণের কাছে গুরুত্বপূর্ণ নয়।

বিদায়ী প্রধানমন্ত্রী ট্রুডো গত মাসে বলেছিলেন, কানাডাকে দখলে নেওয়া সংক্রান্ত ট্রাম্পের ঘোষণা হেলাফেলার বিষয় নয়। এটি তাদের দেশের সমৃদ্ধ খনিজ সম্পদের সঙ্গে সম্পর্কযুক্ত।

নির্বাচনে জয়লাভের পর থেকেই ট্রাম্প একাধিকবার বলেছেন, যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হতে সম্মত হলে সেটাতে কানাডাই উপকৃত হবে।

ওই সংবাদ সম্মেলনে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের সর্বশেষ বৈঠক নিয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেছেন, আমরা ইউক্রেনের পাশে আছি। 

/এসকে/
সম্পর্কিত
পুতিনের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কির মুখোমুখি হলেন কুশনার-উইটকফ
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন