৫১ বাংলাদেশিকে বিমানবন্দরে আটকে দিলো মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২৫, ১৪:৫২আপডেট : ২১ মার্চ ২০২৫, ১৪:৫২

ভুয়া কাগজপত্র ও কর্তৃপক্ষকে ফাঁকি দেওয়ার অভিযোগে ৫১ জন বাংলাদেশিকে প্রবেশ করতে দেয়নি মালয়েশিয়া। বৃহস্পতিবার (২০ মার্চ) দেশটির কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে হোটেল বুকিংয়ের নকল কাগজ ও ইমিগ্রেশন ফাঁকি দেওয়ার চেষ্টা করলে তাদের আটক করে কর্তৃপক্ষ। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার এ খবর জানিয়েছে।

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সংস্থা (একেপিএস) জানিয়েছে, বিমানবন্দরে আগত যাত্রীদের মধ্য থেকে এলোমেলোভাবে ৬৭ জনকে তল্লাশি করার সিদ্ধান্ত নিয়েছিল তারা। তার মধ্যে ৫১ জনই কোনও না কোনও অপরাধ করেছে। তাদের মধ্যে কয়েকজন কর্মকর্তাদের চোখ এড়ানোর আশায় ইতিউতি ঘুরে বেড়াচ্ছিল।

একেপিএস আরও বলেছে, কয়েকজন তো ইমিগ্রেশন ফাঁকি দিয়ে বিমানবন্দর ত্যাগের চেষ্টা করে। ফলে তাদের মালয়েশিয়ায় আগমনের আসল কারণ নিয়ে শঙ্কায় পড়ে যায় কর্তৃপক্ষ।

ইমিগ্রেশন অফিসারদের থেকে দৌড়ে পালানোর চেষ্টাও করেছেন কয়েকজন। অবশ্য তাদের ধরা হয়েছে।

আটক ব্যক্তিদের কাছে বিভিন্নরকম ভুয়া কাগজপত্র পাওয়া গেছে বলে জানিয়েছে একেপিএস। মালয়েশিয়ায় আগমনের সঠিক উদ্দেশ্য ব্যাখ্যা করতেও তারা ব্যর্থ হয়েছে।

একেপিএসের বিবৃতিতে বলা হয়েছে, আটক ব্যক্তিদের অনেকে স্বীকার করেছেন, তাদের প্রধান উদ্দেশ্য ছিল একটি চাকরি জোটানোর চেষ্টা করা।

পরবর্তী ফ্লাইটে আটক ৫১ ব্যক্তিকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে একেপিএস।

/এসকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী