মিয়ানমারে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ২৮৮৬

আন্তর্জাতিক ডেস্ক
০২ এপ্রিল ২০২৫, ১২:৪৫আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ১২:৪৭

মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা দু হাজার ৮৮৬ জনে পৌঁছেছে। এছাড়া, এখন পর্যন্ত চার হাজার ৬৩৯ জন আহত এবং ৩৭৩ জন নিখোঁজ রয়েছেন। দেশটির তথ্য পরিষদের বরাতে চীনা সংবাদমাধ্যম জিনহুয়া এ খবর জানিয়েছে।

গত শুক্রবার ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় সাগাইং শহরে আঘাত হানে। এতে মিয়ানমারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভূকম্পনের রেশ গিয়ে পৌঁছায় একদিকে থাইল্যান্ড ও অন্যদিকে বাংলাদেশ পর্যন্ত।

বাংলাদেশে তেমন ক্ষয়ক্ষতি না হলেও, থাইল্যান্ডে একাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। এসময় নির্মাণাধীন একটি বহুতল ভবন ধসে যাওয়ায় কয়েক ডজন মানুষ আটকা পড়েন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাতে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মূল ভূ কম্পনের পর কয়েক ঘণ্টার মধ্যে কমপক্ষে ১৪টি আফটারশক আঘাত হানে। এগুলোর বেশিরভাগের মাত্রা ছিল তিন থেকে পাঁচ। তবে সবচেয়ে শক্তিশালী ৬ দশমিক ৭ মাত্রার আফটারশকটি আঘাত হানে মূল ভূমিকম্পের প্রায় ১০ মিনিট পরে।

ইউএসজিএসের আশঙ্কা, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম