ডোমিনিকান রিপাবলিকে ধসে পড়ল নৈশক্লাবের ছাদ, মৃত ৯৮

আন্তর্জাতিক ডেস্ক
০৯ এপ্রিল ২০২৫, ১২:৫৬আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১২:৫৬

ডোমিনিকান রিপাবলিকের একটি নৈশক্লাবের ছাদ ধসে পড়ে অন্তত ৯৮ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া, আহত হয়েছেন দেড় শতাধিক। দেশটির রাজধানী স্যান্তো দোমিঙ্গোতে মঙ্গলবার (৮ এপ্রিল) এই দুর্ঘটনা ঘটে। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।

দুর্ঘটনার শিকার জেট সেট নাইটক্লাবটি সেখানকার মানুষের অন্যতম জনপ্রিয় গন্তব্যস্থল। প্রতি সোমবার সেখানে নাচ ও গানের কনসার্ট আয়োজিত হয়। সে রকম একটি আয়োজনেই রাজনীতিবিদ, অ্যাথলেট এবং স্থানীয় বিখ্যাত ব্যক্তিবর্গসহ কয়েকশ দর্শকের সামনে গান পরিবেশন করছিলেন জনপ্রিয় শিল্পী রুবি পেরেজ।

দুর্ঘটনায় মৃতদের মধ্যে পেরেজ নিজেও রয়েছেন বলে নিশ্চিত করেছেন তার ম্যানেজার। এছাড়া, নিহতদের মধ্যে রয়েছেন স্থানীয় এক গভর্নর এবং মেজর লীগ বেজবলের সাবেক পিচার ওক্টাভিও ডোটেল। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে হাসপাতালে যাওয়ার পথে প্রাণ হারান সাবেক অ্যাথলেট।

উদ্ধারকাজে চার শতাধিক কর্মীকে নিযুক্ত করেছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্টদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।

জরুরি অভিযান কেন্দ্রের পরিচালক হুয়ান ম্যানুয়েল মেন্দেজের ধারণা, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে জীবিত চাপা পড়ে আছেন।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট আবিনাদের। 

/এসকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী