চীনে নার্সিং হোমের অগ্নিকাণ্ডে ২০ জনের প্রাণহানি, মালিক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
০৯ এপ্রিল ২০২৫, ১৪:৩৩আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৪:৩৩

চীনের একটি নার্সিং হোমে মঙ্গলবার (৮ এপ্রিল) ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ২০ জন প্রাণ হারিয়েছেন। ওই নার্সিং হোমের মালিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, অগ্নিকাণ্ডের শিকার ওই নার্সিং হোমের অবস্থান উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের শেংদে শহরে। আগুনের সূত্রপাত তদন্ত করতে স্থানটি পরিদর্শনে গেছেন বিশেষজ্ঞরা।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, নার্সিং হোমের ১৯ জন বাসিন্দাকে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের জন্য প্রাথমিক সন্দেহভাজন হিসেবে স্থাপনাটির মালিককে আটক করেছে পুলিশ।

সাম্প্রতিক বছরগুলোতে সাদৃশ্যপূর্ণ একাধিক অগ্নিকাণ্ডের শিকার হয়েছেন চীনারা। চলতি বছর জানুয়ারিতে, এই প্রদেশেরই একটি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে আট জন নিহত এবং ১৫ জন আহত হন।

এর আগে ২০২৩ সালে, রাজধানী শহরের এক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন রোগী প্রাণ হারিয়েছিলেন। ওই ঘটনায় কয়েক ডজন মানুষ মারাত্মক আহত হন।

গত বছর দক্ষিণাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে এক ডিপার্টমেন্টাল স্টোরের আগুনে ১৬ জন মারা যান। 

/এসকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী