ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল ২০২৫, ১০:৩০আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১০:৩০

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে ফ্রান্স। বুধবার ( ৯ এপ্রিল) সংবাদমাধ্যমে এ কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফরাসি সম্প্রচারমাধ্যম ফ্রান্স ফাইভ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আসছে জুন মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে ফ্রান্স। একই সময় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে মেনে নেবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

তিনি বলেছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে আমাদের অগ্রসর হতে হবে। কাউকে খুশি করতে আমরা এটি করছি না। আমি এই সিদ্ধান্ত নিয়েছি, কারণ কোনও এক সময় এটিই হবে সঠিক সিদ্ধান্ত। এছাড়া, এই পদক্ষেপের কারণ ফিলিস্তিনের পক্ষে যারা আছেন তারাও হয়তো ইসরায়েলকে পাল্টা স্বীকৃতি দেবেন। আমি সেই সমষ্টিগত প্রক্রিয়ায় অংশ নিতে চাই।

ইতোমধ্যে প্রায় দেড় শতাধিক সার্বভৌম রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, ফ্রান্স, ব্রিটেনসহ অধিকাংশ প্রভাবশালী পশ্চিমাদেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি।

অন্যদিকে, ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, সিরিয়া, ইরান, ইরাক এবং ইয়েমেন।

ম্যাক্রোঁ বলেছেন, আমাদের লক্ষ্য হলো, জুন মাসের মধ্যে সৌদি আরবের সঙ্গে যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করা, যেখানে পারস্পরিক স্বীকৃতির পথে বিভিন্ন দেশের অগ্রগতি চূড়ান্ত করা যেতে পারে।

/এসকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে