আইএসকে অর্থ পাঠাতেন সিডনি’র স্কুলছাত্রী!

বিদেশ ডেস্ক
২৩ মার্চ ২০১৬, ১২:৩৫আপডেট : ২৩ মার্চ ২০১৬, ১২:৫৫

সুন্নিপন্থী সশস্ত্র সংগঠন আইএসকে অর্থ দেওয়ার দায়ে অস্ট্রেলিয়ার সিডনি শহরের এক স্কুলছাত্রী এখন বিচারের কাঠগড়ায়। বিচারে ১৬ বছরের এই ছাত্রীর সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
মঙ্গলবার এক অভিযানে আরেক সহযোগীসহ তাকে গ্রেফতার করা হয়।

বিবিসি’র খবরে বলা হয়েছে, ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফারের মাধ্যমে সিরিয়ায় আইএসকে কয়েক হাজার ডলার পাঠানোর অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত ওই ছাত্রীর সঙ্গে তার সহযোগী হিসেবে ২০ বছরের এক যুবকও ছিলেন। তিনি ওই ছাত্রীকে অর্থ দিতেন বলে অভিযোগ রয়েছে।

আইএসকে অর্থ পাঠাতেন সিডনি’র স্কুলছাত্রী!

সিরিয়ায় সহজে অর্থ পাঠানোর পরিকল্পনার জন্য মঙ্গলবার তারা একটি পার্কে একত্রিত হন।

অভিযুক্ত ছাত্রীর নাম প্রকাশ করা হয়নি। তবে তার সহযোগীর নাম জানা গেছে। ওই যুবকের নাম মিলাদ আতাই। ২০১৪ সালে অস্ট্রেলিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযান চলাকালেও তিনি গ্রেফতার হয়েছিলেন।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, মুক্তি পাওয়ার পরও এক পুলিশ কর্মকর্তার মৃত্যুর ঘটনায় তার  বিরুদ্ধে তদন্ত চলমান ছিল।

অস্ট্রেলীয় তরুণদের এভাবে জঙ্গিদের টার্গেটে পরিণত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দেশটির পুলিশ। সূত্র: বিবিসি।

/এমপি/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম