এপ্রিলে ইয়েমেনে অস্ত্রবিরতি

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০১৬, ১৮:১৬আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১৮:৩৪

এক বছর মেয়াদী এই যুদ্ধে প্রাণ হারিয়েছে ইয়েমেনের অর্ধেক মানুষ ইয়েমেনে বিবদমান দুই পক্ষ অস্ত্রবিরতিতে যেতে সম্মত হয়েছে। আগামী মাস থেকে দেশব্যাপী এই অস্ত্রবিরতি কার্যকর হতে যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে,  এতে দীর্ঘমেয়াদী এই যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে।
জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল ওউদ শেখ আহমেদ বলেন, ‘এপ্রিল মাসের ১০ তারিখ থেকে এই অস্ত্রবিরতি কার্যকর হবে।’ এপ্রিলের শুরুতে কুয়েতে আরেক দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। তিনি সাংবাদিকদের বলেন, ‘এবার আমাদের শেষ সুযোগ। ইয়েমেনের যুদ্ধের সমাপ্তি টানতেই হবে।’  
জাতিসংঘ সূত্র মতে, এই দেশে যুদ্ধে প্রাণ হারিয়েছে দেশটির অর্ধেক মানুষ। ইতোমধ্যে বেশ কয়েকবার ইয়েমেনে শান্তি আলোচনার চেষ্টা ব্যর্থ হয়েছে।এতে পার্শ্ববর্তী রাষ্ট্র সৌদি আরব ও ইরানেরও প্রভাব ছিল।
গত ডিসেম্বরে সুইজারল্যান্ডে প্রথম পর্যায়ের শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, গত বছর মার্চ মাসে আলি আবুল্লাহ সালাহের অনুগত সৈন্যবাহিনী ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগর আদেনের দখল নিলে যুদ্ধের সূত্রপাত হয়। সৌদি আরবও এক যৌথ বাহিনী গঠন করে যোগ দেয় এই যুদ্ধে। সূত্র আলজাজিরা

/ইউআর/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম