উ. কোরিয়ার সঙ্গে আলোচনার দ্বার উন্মুক্ত রাখতে চান দ. কোরিয়ার প্রেসিডেন্ট পদপ্রার্থী লি মিউং

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মে ২০২৫, ১৭:০৯আপডেট : ২৬ মে ২০২৫, ১৭:০৯

নির্বাচিত হলে সিউল ও পিয়ংইয়ংয়ের মধ্যে যোগাযোগ পুনঃস্থাপনের চেষ্টা করবেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদপ্রার্থী লী জায়ে মিউং। সোমবার (২৬ মে) ওই বক্তব্যে তিনি আরও বলেছেন, প্রয়োজনে সামরিক হটলাইনও চালু করার উদ্যোগ নেবেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

অতীতে দুদেশ হটলাইনের মাধ্যমে দীর্ঘদিন যোগাযোগ ধরে রেখেছে। তবে সম্পর্কের অবনতি হওয়ায় ২০২৩ সাল থেকে যোগাযোগ বন্ধ করে দেয় পিয়ংইয়ং।

প্রেসিডেন্ট পদপ্রার্থী লি আরও বলেছেন, আগের প্রশাসন চীনের সঙ্গে সম্পর্ক একবারে যা-তা অবস্থায় পৌঁছে গিয়েছিল। তিনি নির্বাচিত হলে বেইজিং-সিউল সম্পর্ক স্থিতিশীলতার সঙ্গে পরিচালনা করবেন।

তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সম্পর্ককে একটি ‘সামগ্রিক কৌশলগত জোটে’ উন্নীত করার অঙ্গীকার করেন এবং জাপানের সঙ্গে ঐতিহাসিক ও সীমান্ত বিষয়ক সমস্যাগুলোর প্রতি নীতিগত প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি সিউল-ওয়াশিংটন-টোকিওর মধ্যে সহযোগিতা আরও জোরদারের কথাও বলেন।

লির প্রধান প্রতিদ্বন্দ্বী কিম মুন সুর পরামর্শদাতারা বলছেন, প্রেসিডেন্ট পদপ্রার্থী দুই ব্যক্তির অঙ্গীকারের মধ্যেই সাদৃশ্য রয়েছে। কিম নিজেও হোয়াইট হাউজের সঙ্গে দৃঢ় মৈত্রী এবং পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনার দ্বার উন্মুক্ত রাখার প্রতিজ্ঞা করেছেন।

/এসকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান