ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, শনাক্ত প্রায় ৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মে ২০২৫, ১৭:৫২আপডেট : ৩১ মে ২০২৫, ১৭:৫২

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় তিন হাজারে পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৬ মে আক্রান্তের সংখ্যা ছিল প্রায় হাজারখানেক যা ৩০ তারিখে প্রায় দুহাজার ৭১০ জন হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি এক আক্রান্ত ব্যক্তি রয়েছেন কেরালা, মহারাষ্ট্র ও দিল্লিতে। এ তিন রাজ্যে আক্রান্তের সংখ্যা যথাক্রমে এক হাজার ১৪৭, ৪২৫ এবং ২৯৪। এছাড়া, গুজরাটে ২২৩, তামিল নাড়ুতে ১৪৮, কর্ণাটকে ১৪৮ এবং ১১৬ জন আক্রান্ত রোগী পাওয়া গেছে।

এছাড়া, রাজস্থানে ৫১, উত্তরপ্রদেশে ৪২,পুদুচেরিতে ২৫, হরিয়ানায় ২০, অন্ধ্রপ্রদেশে ১৬, মধ্যপ্রদেশে ১০, গোয়ায় ৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ওড়িশা, পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরে ৪ জন করে; তেলেঙ্গানা, অরুণাচল প্রদেশ ও চণ্ডীগড়ে ৩ জন করে এবং মিজোরাম ও আসামে ২ জন করে করোনাভাইরাস সংক্রমণের শিকার রোগী শনাক্ত হয়েছেন।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, সিকিম ও হিমাচল প্রদেশে এখনও কোনও সক্রিয় করোনা রোগীর খবর পাওয়া যায়নি। বিহার রাজ্যের তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

সরকারি তথ্য মতে, এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত সাত জন রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে পাঞ্জাবের এক ব্যক্তি ছাড়া সবাই ছিলেন বৃদ্ধ।

মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই উল্লেখ করে সরকারি কর্মকর্তারা বলেছেন, এবারের করোনাভাইরাসের সংক্রমণ অনেকটাই মৃদু প্রকৃতির। তবে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন তারা।

/এসকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি