ইসরায়েলের আপত্তিতে বাতিল হলো ফিলিস্তিন ইস্যুতে আরব মন্ত্রীদের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মে ২০২৫, ১৯:২০আপডেট : ৩১ মে ২০২৫, ১৯:২০

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠন নিয়ে আলোচনা করতে রামাল্লায় বৈঠকে বসতে চেয়েছিলেন আরব পররাষ্ট্রমন্ত্রীদের একটি প্রতিনিধিদল। তবে পরিকল্পিত ওই সভা ঠেকিয়ে দিয়েছে ইসরায়েল। দেশটির সংবাদমাধ্যমের বরাতে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।   

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তাকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে বলা হয়, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে আরব পররাষ্ট্রমন্ত্রীরা রামাল্লায় একটি বৈঠক ডেকেছিলেন। তাদের পরিকল্পিত ওই বৈঠক সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে এমন কোনও পদক্ষেপ মেনে নেওয়া হবে না।

প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের নির্বাহী কমিটির সদস্য আহমাদ মাজদালানি শুক্রবার (৩০ মে) জানান, আরব মন্ত্রীদের একটি প্রতিনিধিদল রবিবার রামাল্লায় যেতে পারেন। ওই প্রতিনিধিদলে ছিলেন সৌদি আরব, মিসর, জর্ডান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী। এই বৈঠক থেকে ফিলিস্তিনি নেতৃত্বের প্রতি রাজনৈতিক সমর্থন জানানোর পরিকল্পনা ছিল।

উল্লেখ্য, এই বৈঠকটি আগেও একবার স্থগিত করে তারিখ পরিবর্তন করা হয়েছিল। তবে পরিবর্তিত তারিখে এবার বাগড়া দিয়ে বসল তেল আবিব।

মাজদালানির ভাষ্যমতে, সফরের উদ্দেশ্য ছিল ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও অন্যান্য শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করে রাজনৈতিক সংহতি প্রকাশ করা। একইসঙ্গে, গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম ও আরব বিশ্বের অবস্থান তুলে ধরা।

রিয়াদে আয়োজিত সর্বশেষ আরব-ইসলামিক সম্মেলনে এই প্রতিনিধিদল গঠন করা হয়। আসন্ন আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশগ্রহণের জন্যও এই প্রতিনিধিদলের সদস্যগণ প্রস্তুতি নিচ্ছেন। সৌদি আরব ও ফ্রান্সের নেতৃত্বে ওই সম্মেলনটি নিউ ইয়র্কে জুনের মাঝামাঝি সময়ে আয়োজিত হওয়ার কথা। ধারণা করা হচ্ছে, ফিলিস্তিন ও ইসরায়েল সংকট সমাধানের জন্য দ্বিরাষ্ট্র সমাধানের (টু স্টেট সল্যুশন) ওপর জোর দেওয়া হবে আসন্ন সম্মেলনে।

/এসকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে