ভারতে হোলি উৎসবে ৩০ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
২৫ মার্চ ২০১৬, ১৭:২৯আপডেট : ২৫ মার্চ ২০১৬, ১৭:৩১

ভারতে এবারের হোলি উৎসবে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। নিহতদের মধ্যে কমপক্ষে ২৪ জন মারা গেছেন উত্তর প্রদেশে। প্রশাসনের কড়া নজরদারি সত্ত্বেও হোলি উৎসবে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। ২৫ মার্চ ২০১৬ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ খবর দিয়েছে।

হোলি উৎসবে বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং মাতাল হয়ে বেসামাল অবস্থায় গাড়ি চালনার কারণে বেশিরভাগ প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

ভারতে হোলি উৎসবে ৩০ জনের মৃত্যু

উত্তর প্রদেশে নিহতদের মধ্যে লক্ষ্মৌতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একই পরিবারের পাঁচজন। বুলন্দশহরে অপর এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নয়জন।

এছাড়া, উত্তর প্রদেশের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে কয়েকটি গ্রুপের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে আরও কয়েক ব্যক্তির। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হোলি উৎসবে শুধুমাত্র সড়ক দুর্ঘটনায়ই আহত হয়েছেন ২৫২ জন। সূত্র: দ্য ইন্ডিয়ান টাইমস, টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/

সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি