উ. আয়ারল্যান্ডে দাঙ্গাকারীদের হামলায় আহত পুলিশ, জ্বলছে ঘড়বাড়ি

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২৫, ১৪:৩৪ আপডেট : ১১ জুন ২০২৫, ১৪:৩৪

যৌন নিপীড়নের একটি মামলা নিয়ে গত দুইদিন দুইদিন উত্তপ্ত উত্তর আয়ারল্যান্ডের শহর ব্যালিমেনা। তার রেশ ধরে মঙ্গলবার (১০ জুন) অজ্ঞাত মুখোশধারীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে এবং একাধিক ঘরবাড়ি-যানবাহন জ্বালিয়ে দিয়েছে। এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

রাজধানী বেলফাস্ট থেকে ৪৫ কিলোমিটার দূরবর্তী ব্যালিমেনা শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছেন, শহরে মারাত্মক বিশৃঙ্খলা সামাল দিচ্ছেন পুলিশ সদস্যরা। সাধারণ মানুষকে আপাতত ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান করেছেন তারা।

রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানান, দাঙ্গাকারীরা পেট্রোল বোমা, ধাতব টুকরো এবং আশপাশের দেয়াল ভেঙে সংগ্রহ করা ইট-পাথর ছুড়ে মারলে দায়িত্বরত দাঙ্গা পুলিশের সদস্যরা জলকামান ও প্লাস্টিকের গুলি ব্যবহার করে পাল্টা প্রতিক্রিয়া জানায়।

ওই প্রত্যক্ষদর্শী আরও জানান, দাঙ্গাকারীদের আগুনে একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। তারা একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয়। মাঝরাতের পরেও শহরজুড়ে পুলিশের সাইরেনের আওয়াজ শুনতে পাওয়া গেছে।

সহিংসতার নিন্দা জানিয়ে বক্তব্য দিয়েছেন ব্রিটিশ সরকার ও স্থানীয় রাজনীতিকরা। ব্রিটেনের উত্তর আয়ারল্যান্ড বিষয়ক মন্ত্রী হিলারি বিন বলেছেন, ব্যালিমিনায় যে ভয়ংকর দৃশ্য আমরা দেখলাম, উত্তর আয়ারল্যান্ডে তা সহ্য করা হবে না।

আগের রাতেও শরটিতে ঘরবাড়ি ও দোকানপাটে হামলা চালায় দাঙ্গাকারীরা। ওই রাতে চারটি বাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয় এবং আরও কিছু বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের জানালা-দরজা ভাঙচুর করা হয়। পুলিশ এসব ঘটনার তদন্ত করছে।

ওই সংঘর্ষে পুলিশের ১৫ জন কর্মকর্তাও আহত হন। তাদের মধ্যে কয়েক জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার এক যৌন নিপীড়নের মামলা থেকে এই বিশৃঙ্খলার সূত্রপাত হয়। এক কিশোরীর বিরুদ্ধে নিপীড়ন চালানোর দায়ে দুই কিশোরের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

সোমবার শহরের কোর্টে দুই কিশোরের বিরুদ্ধে একজন কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ গঠনের পর শত শত বিক্ষোভকারী বালিমিনায় জড়ো হন। স্থানীয় গণমাধ্যম জানায়, আদালতে কিশোরদের বিরুদ্ধে অভিযোগ পাঠ করা হয় দোভাষীর মাধ্যমে।

জনরোষের ঢেউ রাজধানী বেলফাস্টে পৌঁছালেও সেখানে সহিংসতা ছড়িয়ে পড়েনি বলে জানিয়েছে রয়টার্স। রাজধানীতে বিক্ষোভকারীরা সড়ক অবরোধের মধ্যেই সীমাবদ্ধ থাকেন।

/এসকে/
সম্পর্কিত
‘অর্ণব’-এর তাণ্ডবে লন্ডভন্ড অন্ধ্রপ্রদেশ, প্রাণ গেলো ৫ জনের
‘কংগ্রেস কয়টি আসন জিতেছে?’ ইমোজি দিয়ে কটাক্ষ মোদির
অবশেষে ধরা পড়লো মহাকাশে গোপনে অবস্থান করা চীনের ‘শেনলোং’
সর্বশেষ খবর
‘অর্ণব’-এর তাণ্ডবে লন্ডভন্ড অন্ধ্রপ্রদেশ, প্রাণ গেলো ৫ জনের
‘অর্ণব’-এর তাণ্ডবে লন্ডভন্ড অন্ধ্রপ্রদেশ, প্রাণ গেলো ৫ জনের
৫৪ বছরেও রাভিনার ত্বকের উজ্জ্বলতা অটুট, ভরসা ঘরোয়া উপাদানে
৫৪ বছরেও রাভিনার ত্বকের উজ্জ্বলতা অটুট, ভরসা ঘরোয়া উপাদানে
আ.লীগ সন্ত্রাসী-ফ্যাসিস্টদের ক্লাব, বিএনপিকেও শিক্ষা নিতে হবে: গোলাম পরোয়ার
আ.লীগ সন্ত্রাসী-ফ্যাসিস্টদের ক্লাব, বিএনপিকেও শিক্ষা নিতে হবে: গোলাম পরোয়ার
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ উদযাপন, বিজয়ীদের পুরস্কার বিতরণ
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ উদযাপন, বিজয়ীদের পুরস্কার বিতরণ
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল