ইসরায়েলি হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক অর্থহীন: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২৫, ১৩:০১আপডেট : ১৪ জুন ২০২৫, ১৩:০১

ইসরায়েলের আকস্মিক হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া অর্থহীন মনে করছে ইরান। তাদের অভিযোগ, হামলায় হোয়াইট হাউজের সমর্থন ছিল। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমায়েইল বাঘাইকে উদ্ধৃত করে দেশটির বার্তাসংস্থা তাসনিম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আচরণ দেখে আলোচনা চালিয়ে যাওয়া অর্থহীন মনে হচ্ছে। একদিকে সমঝোতা করার চেষ্টা করে অন্যদিকে ইরানের সীমানায় ইসরায়েলকে হামলার অনুমতি দেওয়া কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া ইসরায়েল কখনোই হামলা চালাতো না।

বাঘাইয়ের বক্তব্যের আগে একই দিন (১৩ জুন) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানি স্থায়ী প্রতিনিধি অভিযোগ করেন, ইসরায়েলের হামলা মার্কিন মদদে পরিচালিত হয়েছে। তবে তাদের অভিযোগ প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র বরং পাল্টা পরামর্শ দিয়েছে, ইরানের এখন পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা করে ফেলা উচিত।

পারমাণবিক কর্মসূচি নিয়ে কয়েক সপ্তাহ ধরেই তেহরানের সঙ্গে আলোচনা করে আসছে ওয়াশিংটন। তবে ইতোমধ্যে পাঁচ দফা বৈঠকের পরও ফলপ্রসূ কোনও সিদ্ধান্ত আসেনি।

রবিবার ওমানের মাসকাটে ষষ্ঠ দফার বৈঠক হওয়ার কথা ছিল। তবে ইসরায়েলি হামলার পর সেটা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

ইসরায়েল ও তার মিত্রদের অভিযোগ, পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে ইরান। তেহরান তাদের অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করে, কেবল বেসামরিক বা শান্তিপূর্ণ কাজের জন্যই তাদের পারমাণবিক কর্মসূচি চলমান আছে।

যুক্তরাষ্ট্রের দাবি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করে ইতোমধ্যে সমৃদ্ধকৃত তেজস্ক্রিয় মৌল যেন অন্যদেশে পাঠিয়ে দেয় ইরান। তবে তাদের দাবি এক বাক্যে মেনে নেয়নি ইরানি শাসকগোষ্ঠী।

এদিকে, হামলার বিষয়ে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা সম্ভাব্য ইসরায়েলি হামলার বিষয়ে অবগত ছিলেন। তবে এতকিছুর পরও তিনি ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা দেখছেন।

/এসকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের