কাল থেকে বের হবে না দ্য ইন্ডিপেনডেন্টের প্রিন্ট সংস্করণ

বিদেশ ডেস্ক
২৬ মার্চ ২০১৬, ১৮:৫৫আপডেট : ২৬ মার্চ ২০১৬, ১৮:৫৫
image

ইন্ডিপেনডেন্ট এখন থেকে কেবল ডিজিটাল সংস্করণে কাল  থেকে আর ছাপা পত্রিকা আকারে পাওয়া যাবে না  ব্রিটেনে ৩০ বছরের পুরনো সংবাদপত্র দ্য ইন্ডিপেনডেন্ট। আজ তার সবশেষ প্রিন্ট সংস্করণ বাজারে ছাড়া হয়েছে। দ্য ইন্ডিপেনডেন্টের তরফে এর প্রিন্ট সংস্করণের সকল পাঠককে ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়েছে। এখন থেকে এই পত্রিকাটি শুধু অনলাইনেই প্রকাশিত হবে।
উল্লেখ্য, ইন্ডিপেনডেন্ট যুক্তরাজ্যের মূলধারার প্রথম কোনো পত্রিকা যারা নিজেদেরকে মুদ্রণযন্ত্রে ছাপা থেকে অনলাইনে রূপান্তর ঘটালো। ১৯৮৬ সাল থেকে প্রকাশিত হয়ে আসছিল এই দৈনিক।
পত্রিকাটির সবশেষ প্রিন্ট এডিশনের প্রথম পাতায় এক্সক্লুসিভ একটি প্রতিবেদন ছাপা হয়েছে যেখানে একজন সৌদি বাদশাহর হত্যার ষড়যন্ত্রে ব্রিটিশ যোগাযোগের কথা বলা হয়েছে।
প্রকাশনার প্রথম দিকে বেশ সাফল্য পেয়েছিলো ইন্ডিপেন্ডেন্ট, পরে তার সাথে যুক্ত হয় সানডে এডিশন বা রোববারের সংস্করণ এবং একটি ট্যাবলয়েড পত্রিকাও। তবে সম্প্রতি পত্রিকাটির প্রচার সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়।
বলা হচ্ছে, পত্রিকাটি যখন জনপ্রিয়তার তুঙ্গে ছিলো তখন দৈনিক এক প্রচার সংখ্যা ছিলো চার লাখের মতো। কিন্তু পত্রিকাটির ছাপার সংস্করণ বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত তা কমে এসেছিলো মাত্র ৪০ হাজারে। তবে এর ডিজিটাল সংস্করণটি ইতোমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে।

পত্রিকাটির বর্তমান মালিক এভগেনি লেবেদেফ বলেছেন, প্রিন্ট থেকে ডিজিটালে ঐতিহাসিক এই রূপান্তর ঘটানোর এখনই প্রকৃষ্ট সময়।

পত্রিকাটির শেষ প্রিন্ট সংস্করণের সম্পাদকীয়তে লেখা হয়েছে: ‘আজ এই পত্রিকাটির প্রেস বন্ধ হয়ে গেলো, কালি শুকিয়ে গেছে, পত্রিকাটিতে আর কোনো ভাঁজ পড়বে না। কিন্তু একটি অধ্যায় যেমন সমাপ্ত হলো তেমনি শুরু হলো আরেক অধ্যায়ের। দ্যা ইন্ডিপেনডেন্ট পত্রিকার যে লক্ষ্য ও উদ্দেশ্য সেটা অব্যাহত থাকবে।’ সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট, বিবিসি

/বিএ/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম