হার্ভার্ডে ইহুদি ও ইসরায়েলি শিক্ষার্থীদের অধিকার লঙ্ঘনের আলামত পেয়েছে ট্রাম্প প্রশাসন: প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুন ২০২৫, ২৩:১৩আপডেট : ৩০ জুন ২০২৫, ২৩:২৩

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ট্রাম্প প্রশাসনের দ্বন্দ্ব নতুন মাত্রা পেতে চলেছে। সোমবার (৩০ জুন) দেশটির সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ইহুদি ও ইসরায়েলি শিক্ষার্থীদের প্রতি হার্ভার্ড কর্তৃপক্ষের আচরণে নাগরিক অধিকার লঙ্ঘনের আলামত পেয়েছে ট্রাম্প প্রশাসন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে হার্ভার্ডের সভাপতি অ্যালান গার্বারকে পাঠানো একটি চিঠির বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, সরকারি তদন্তে ইহুদি ও ইসরায়েলি শিক্ষার্থীদের নাগরিক অধিকার ক্ষুণ্ন হওয়ার আলামত পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে এর সমাধানে ব্যর্থ হলে হার্ভার্ডের সরকারি বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত হতে পারে।

ওই চিঠিতে সতর্ক করে বলা হয়, (সংস্কারে ব্যর্থ হলে) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সরকারের তিক্ত সম্পর্ক অব্যাহত থাকবে।

ওয়াল স্ট্রিট জার্নাল যে চিঠির বরাত দিয়েছে, রয়টার্স তাৎক্ষণিকভাবে তা যাচাই করতে পারেনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, হার্ভার্ডসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো বামপন্থি মতাদর্শ ও ইহুদি বিদ্বেষে ছেয়ে গেছে। তিনি চাপ প্রয়োগে হলেও এর পরিবর্তন দেখতে চান।

/এসকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে