মিসরের সঙ্গে কৌশলগত সমন্বয় জোরদারের আহ্বান চীনা প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুলাই ২০২৫, ১৫:৫৫আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৫:৫৫

বৈশ্বিক দক্ষিণের (গ্লোবাল সাউথ) গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে চীন ও মিসরের পারস্পরিক স্বার্থ রক্ষায় কৌশলগত সমন্বয় আরও গভীর করা উচিত বলে মন্তব্য করেছেন চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং। বুধবার (৯ জুলাই) কায়রোতে আনুষ্ঠানিক সফরে পৌঁছার পর এ কথা বলেন তিনি। চীনা সংবাদমাধ্যম সিজিটিএন এ খবর জানিয়েছে।

তিনি বলেন, চীন ও মিসর দুটিই প্রাচীন সভ্যতা। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর প্রায় ৭০ বছর ধরে তারা পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু।

মিসরের প্রধানমন্ত্রী মোস্তাফা কামাল মাদবুলির আমন্ত্রণে কায়রো সফরে গেছেন লি। কায়রো বিমানবন্দরে মিসরের প্রধানমন্ত্রী ও সিনিয়র কর্মকর্তারা লি ছিয়াংকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তার সম্মানে একটি আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠান আয়োজন করেন।

লি আরও বলেন, রাজনৈতিক আস্থা, পারস্পরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক পরিসরে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে চীন-মিসর সম্পর্ক আজ উদাহরণ হয়ে উঠেছে।

বিভিন্ন ক্ষেত্রে মিসরের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চীন প্রস্তুত বলেও জানান লি ছিয়াং। তিনি চীন-মিসর সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বকে আরও সমৃদ্ধ করার ওপর জোর দেন।

এর আগে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ১৭তম ব্রিকস সম্মেলনে অংশ নেন চীনা প্রধানমন্ত্রী।

/এএ/এসকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের