যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুক হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুলাই ২০২৫, ১২:৪৯আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১২:৪৯

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের একটি গির্জায় অতর্কিত গুলি বর্ষণে দুইজন নিহত হয়েছেন। পুলিশের গুলিতে মারা যাওয়ার আগে হামলাকারী এক স্টেট ট্রুপারকে (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) আহত করে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশ প্রধান লরেন্স ওয়েদারস বলেছেন, রবিবার (১৩ জুলাই) লেক্সিংটনের গির্জাটিতে অতর্কিত ওই হামলায় দুই নারী নিহত হয়েছেন। এছাড়া, আরও দুই জন পুরুষ আহত হয়েছেন যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও বলেন, পালিয়ে যাওয়ার পথে বেলা সাড়ে এগারোটার দিকে ব্লু গ্রাস এয়ারপোর্টের কাছে গাড়ি থামায় হামলাকারী। সেখানে এক স্টেট ট্রুপারের ওপর হামলা চালায় ওই ব্যক্তি। তবে তিনি এখন নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং আশঙ্কামুক্ত।

হামলাকারীর বিষয়ে কোনও তথ্য দেয়নি পুলিশ। হত্যার কারণ স্পষ্ট না বললেও, গির্জায় উপস্থিত কয়েকজনের সঙ্গে তার পূর্বপরিচয় থাকতে পারে বলে আভাস দিয়েছে কর্তৃপক্ষ।

/এসকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের