বিদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করতে কূটনীতিবিদদের নিষেধ করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুলাই ২০২৫, ০৯:১৫আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৯:১৫

মার্কিন কূটনীতিবিদদের বিদেশি নির্বাচনের স্বচ্ছতা বা গ্রহণযোগ্যতা নিয়ে মন্তব্য করতে বিরত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিশ্বের বিভিন্ন দেশের মার্কিন কূটনীতিবিদদের কাছে এই অভ্যন্তরীণ বার্তা পাঠানো হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ওই নির্দেশনায় বলা হয়, পররাষ্ট্রনীতি বিষয়ক সুস্পষ্ট স্বার্থ জড়িত না থাকলে অন্য দেশের নির্বাচন সংক্রান্ত বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকবে ওয়াশিংটন। যদি মন্তব্য করার প্রয়োজন হয়, সেটা হবে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাতে এবং পারস্পরিক কূটনৈতিক সহযোগিতার প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিতে।

ওই নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়, কোনও (আমন্ত্রিত দেশের) নির্বাচনি প্রক্রিয়ার স্বচ্ছতা, বৈধতা বা গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে মন্তব্য এড়িয়ে যেতে হবে।

এই নির্দেশনাটি দীর্ঘদিনের মার্কিন পররাষ্ট্রনীতির একটি পরিবর্তন। কেননা, বিদেশের মাটিতে অবাধ ও স্বচ্ছ নির্বাচন নিয়ে বরাবরই জোরালো অবস্থান নিতো ওয়াশিংটন।

নতুন নির্দেশনায় বলা হয়, নির্বাচন সংক্রান্ত কোনও বার্তা প্রয়োজনে পররাষ্ট্রমন্ত্রী বা মুখপাত্র সরাসরি দেবেন এবং মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কূটনীতিবিদরা কোনও বার্তা দেওয়া হতে বিরত থাকবেন।

ওই নির্দেশনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত ১৩ মে রিয়াদে দেওয়া বক্তব্যের উল্লেখ করা হয়েছে, যেখানে তিনি ‘পশ্চিমা হস্তক্ষেপকারীদের’ সমালোচনা করেন, যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে কীভাবে পরিচালিত হবে তা বলে দেন। ট্রাম্প বলেন, এখন থেকে এসব দেশ কীভাবে চলবে, সেটা তাদের নিজেদের ব্যাপার। ওয়াশিংটনের আর সে বিষয়ে কিছু বলার নেই, বরং এখন যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব গড়তে চায়।

মানবাধিকার, গণতন্ত্র এবং সংবাদমাধ্যমের স্বাধীনতাকে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র তার বৈদেশিক নীতির মূল ভিত্তি হিসেবে দেখে এসেছে। তবে সমালোচকরা বরাবরই বলে আসছিলেন, এসব মূল্যবোধ প্রয়োগে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী মানদণ্ড রয়েছে—বিশেষ করে মিত্রদের ক্ষেত্রে।

ট্রাম্প প্রশাসন অবশ্য দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি থেকে ক্রমেই সরে এসেছে। তাদের দৃষ্টিতে গণতন্ত্র ও মানবাধিকারের প্রসার অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। তবে ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থরা ইউরোপীয় রাজনীতিতে বারবার হস্তক্ষেপ করে বলে আসছিলেন, ডানপন্থি নেতাদের মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা হচ্ছে—বিশেষ করে রোমানিয়া, জার্মানি ও ফ্রান্সে। তারা অভিযোগ করেছেন, (ডানপন্থি নেতাদের) অভিবাসনবিরোধী মতামতকে ‘ভুয়া খবর রোধের’ অজুহাতে দমন করা হচ্ছে।

/এসকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ