ট্রাম্পের তহবিল সংকোচনের আরেকটি পরিকল্পনা অনুমোদন করলো কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুলাই ২০২৫, ১৬:২২আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১৬:২২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বৈদেশিক সহায়তা ও সংবাদমাধ্যম তহবিল হ্রাস বিলে প্রাথমিক অনুমোদন দিয়েছ হাউজ অব রিপ্রেজেনটেটিভস। এখন নয়শ কোটি ডলার তহবিল সংকোচন বিল হোয়াইট হাউজে পাঠানো হবে আইনে পরিণত করার জন্য। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিলটি ভোটাভুটির জন্য শুক্রবার (১৮ জুলাই) উত্থাপিত হয়। এটি ২১৩ ভোটের বিপরীতে ২১৬ ভোট নিয়ে অনুমোদন করাতে সমর্থ হন রিপাবলিকানরা।

সব ডেমোক্র্যাট এবং দুজন রিপাবলিকান, পেনসিলভিনিয়ার ব্রায়ান ফিটজপ্যাট্রিক ও ওহাইওর মাইক টার্নার এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেন।

নীল আর্মস্ট্রংয়ের উক্তির ধাঁচে ফ্লোরিডার রিপাবলিকান সদস্য অ্যারন বিন বলেছেন, অপচয় রোধে আমরা একটা ছোট পদক্ষেপ নিলেও, আর্থিক শৃঙ্খলা নিশ্চিতে আমরা বিরাট অগ্রগতি অর্জন করতে যাচ্ছি।

হোয়াইট হাউজ থেকে প্রতি মাসেই একটি ব্যয় হ্রাস প্যাকেজ আনার আহ্বান জানান তিনি।

তবে তহবিল সংকোচনের বিরোধিতা করে আরেক আইনপ্রণেতা হাকিম জেফ্রিস বলেন, এর কারণে মার্কিনিদের নিরাপত্তা নিশ্চিত এবং বৈশ্বিক পরিসরে সফট পাওয়ার প্রয়োগের সুযোগ হ্রাস পাবে।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো অল্প ব্যবধানে কোনও সিদ্ধান্ত অনুমোদন করাতে পারলো ট্রাম্প প্রশাসন। গত মাসে, এই প্রস্তাবের প্রাথমিক খসড়ায় ২১২ ভোটের বিপরীতে ২১৪ ভোট নিয়ে উতরে গিয়েছিল রিপাবলিকানরা।

শুক্রবারের সময়সীমার আগে অনুমোদন না হলে ট্রাম্প প্রশাসনকে বাজেট খরচে বাধ্য হতে হতো, তাই হাউস রিপাবলিকানদের জন্য সিনেট সংস্করণটি পাশ করানো জরুরি হয়ে ওঠে।

রিপাবলিকানরা বলছে, বৈদেশিক সহায়তার অর্থ এমন অনেক কর্মসূচিতে যেত,যেখানে অপচয় হয়। আর সংবাদমাধ্যমের বরাদ্দ একশ কোটি ডলার এমন রেডিও এবং টেলিভিশনকে সমর্থন দেয়, যেগুলো রক্ষণশীল দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট।

উল্লেখ্য, নয়শ কোটি ডলারের এই বাজেট হ্রাসের কারণে ৬ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার ফেডারেল বাজেটের প্রায় শূন্য দশমিক ১ শতাংশ সাশ্রয় করতে পারবে সরকার।

/এসকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের