শিশুদের খেলনা দিয়ে ভিডিও তৈরি: জাপানি নির্মাতা ও টিকটকারের আইনি লড়াই

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুলাই ২০২৫, ১৫:০৪আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১৫:০৪

শিশুতোষ খেলনা ব্যবহার করে প্রাপ্তবয়স্কদের ভিডিও তৈরির বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছে খেলনা নির্মাণকারী জাপানি প্রতিষ্ঠান ইপোক। প্রতিষ্ঠানটির দায়ের করা মেধাস্বত্ব মামলায় বলা হয়, কন্টেন্ট ক্রিয়েটর থিয়া ফন এঙ্গেলব্রেচটেন তার সামাজিক যোগাযোগমাধ্যমে 'অনৈতিক' দিক তুলে ধরে যেসব ভিডিও তৈরি করেছেন, তা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গত ৪ জুলাই নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের আদালতে দায়ের করা মামলার নথি যাচাই করে দেখেছে বিবিসি। সেখানে বলা হয়েছে, ইপোকের অনুমতি ছাড়া কন্টেন্ট তৈরি করে মেধাস্বত্ব লঙ্ঘন করেছেন এঙ্গেলব্রেচটেন। তার কন্টেন্টের কারণে প্রতিষ্ঠানের জনপ্রিয়তা ও ব্যবসায়িক সুনামের ক্ষতি হচ্ছে।

জাপানি প্রতিষ্ঠানটি ১৯৮৫ সালে নরম তুলতুলে এসব খেলনা বাজারে আনে, যা সিলভিয়ান ফ্যামিলি নামে পরিচিত। শিশুতোষ ক্ল্যাসিক হিসেবে বিবেচিত এসব পুতুল 'পশুপাখির আদলে তৈরি বৈচিত্র্যময় আদুরে চরিত্র, যারা মনোরম আসবাবপূর্ণ বাড়িতে থাকে' বলে বাজারজাত করা হয়। এই চরিত্রগুলো সবুজে-শ্যামল পরিবেশে গাছপালায় ঘেরা তৃণভূমি এবং নদীরে ধারে স্বপ্নময় পরিবেশে বাস করে।

চরিত্রগুলোর নামও খুব শ্রুতিমধুর। যেমন, ফ্রেয়া দ্য চকোলেট র‍্যাবিট গার্ল বা অ্যামব্রোজ দ্য ওয়ালনাট স্কুইরেল বেবি, আর গল্পের শিরোনাম হয় সাগরের ধারে পিকনিক বা সবার জন্য আইসক্রিম।

তবে এঙ্গেলব্রেচটেনের সিলভিয়ান ড্রামা টিকটক অ্যাকাউন্টে এসব চরিত্র ব্যবহার করে প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট তৈরি করা হয়। এসব ভিডিওতে মদ্যপান, মাদক, প্রতারণা, নৃশংসতা, এমনকি হত্যার মতো থিমও তুলে ধরা হয়।

তবে আয়ারল্যান্ডের নাগরিক এঙ্গেলব্রেচটেন পালটা আইনি নোটিশে আত্মপক্ষ সমর্থন করে দাবি করেছেন, তার কন্টেন্ট 'প্যারোডি' হিসেবে তালিকাভুক্ত। তিনি শতাব্দীর শুরুর দিককার বিব্রতকর কমেডি ঘরানার টিভি শো-এর আদলে এসব কন্টেন্ট তৈরি করেন।

তিনি আরও দাবি করেন, আমার পোষা বিড়াল থেকেও কিছু আইডিয়া নিয়েছি। কেননা বিড়াল খুব আদুরে হলেও প্রচণ্ড আত্মকেন্দ্রিক হতে পারে এবং প্রাণ সংহারে তাদের কোনও নৈতিকতা দেখা যায় না। সিলভিয়ান ফ্যামিলি ব্যবহার করে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করেছি।

দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে যথেষ্ট আলোড়ন তুলেছে। এরমধ্যে এঙ্গেলব্রেচটেনের টিকটক অ্যাকাউন্টে ২৫ লাখ অনুসারী জুটে গেছে এবং তার কন্টেন্টে ছয় কোটি ৮০ লাখের বেশি লাইক পড়েছে। এর পাশাপাশি ইনস্টাগ্রাম, ইউটিউব, এক্স এবং ফেসবুকেও তার সিলভিয়ান ড্রামা কন্টেন্টের অ্যাকাউন্ট রয়েছে।

এঙ্গেলব্রেচটেনের অ্যাকাউন্টের অংশীদারের তালিকায় রয়েছে নেটফ্লিক্স, মার্ক জ্যাকবস, বার্বেরি এবং হিলটনের মতো প্রতিষ্ঠান, যারা নিয়মিত এখানে বিজ্ঞাপন দিয়ে থাকে।

আগামী ১৪ আগস্ট প্রাক-বিচার বৈঠকের তারিখ নির্ধারিত হয়েছে। দুই পক্ষের আইনজীবীরা সেখানে আপোসের পথ খুঁজবেন অথবা মামলাকে বিচার পর্যন্ত এগিয়ে নেওয়ার প্রস্তুতি নেবেন।

এ বিষয়ে মন্তব্যের জন্য ইপোক বা এঙ্গেলব্রেচটেন কেউই বিবিসির অনুরোধে সাড়া দেয়নি।

/এসকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ