ব্রিটেনে নিষিদ্ধ প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের বিক্ষোভ, আটক ৫৫

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুলাই ২০২৫, ১৫:০০আপডেট : ২০ জুলাই ২০২৫, ১৫:০৩

যুক্তরাজ্যে নিষিদ্ধঘোষিত মানবাধিকার সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ৫৫ জন সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) ব্রিটিশ পার্লামেন্টের বাইরে বিক্ষোভ সমাবেশ থেকে তাদের গ্রেফতার করেছে লন্ডন মেট্রোপলিটান পুলিশ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে পুলিশ জানিয়েছে, পার্লামেন্টের চত্বরে বিক্ষোভকারীদের একটি দল সমবেত হয়েছিল। তাদের হাতে ছিল প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের সমর্থন সম্বলিত প্ল্যাকার্ড, যে সংগঠনটিকে সন্ত্রাসবিরোধী আইনে চলতি মাসে নিষিদ্ধ করা হয়েছে।

সমাবেশ থেকে সাদা-কালো ফিলিস্তিনি স্কার্ফ পড়া বিক্ষোভকারীদের পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।

সংগঠনটির সদস্যরা কিছুদিন আগে রয়্যাল এয়ার ফোর্সের একটি ঘাঁটিতে ঢুকে একাধিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত করেছিল। ইসরায়েলের প্রতি ব্রিটেনের সমর্থনের প্রতিবাদ এবং ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাতে এমন পদক্ষেপ নেওয়ার দাবি করে তারা। এর প্রতিক্রিয়ায় তাদের নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত পাস করেন ব্রিটিশ আইনপ্রণেতারা।

সংগঠনটি যে আইনের আওতায় নিষিদ্ধ হয়েছে, তার ধারা অনুযায়ী এর সদস্যপদ থাকার জন্য সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।

পার্লামেন্টের সিদ্ধান্তকে স্বৈরাচারী বলে আখ্যা দিয়েছে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ। নিষেধাজ্ঞার বিরুদ্ধে তাদের চ্যালেঞ্জের শুনানি সোমবার লন্ডনের হাইকোর্টে অনুষ্ঠিত হবে।

গাজা সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত যুক্তরাজ্যের প্রতিরক্ষা ও বেসরকারি কোম্পানিগুলোকে লক্ষ্য করে গোষ্ঠীটি নিয়মিত হামলা চালিয়ে আসছে। নিষেধাজ্ঞা জারির পর দেশজুড়ে অনুষ্ঠিত একাধিক বিক্ষোভে সংগঠনের সমর্থকদের গ্রেফতার করেছে পুলিশ।

/এসকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী