চীনে পিএইচডি করছে হিউম্যানয়েড রোবট!

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট ২০২৫, ১৬:৩০আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৬:৪১

প্রযুক্তি বিশ্বে আবারও নতুন করে তাক লাগালো চীন। প্রথমবারের মতো দেশটির একটি হিউম্যানয়েড রোবট ভর্তি হলো ডক্টরাল তথা পিএইডডি প্রোগ্রামে। সেখানে রোবটটিকে দেওয়া হবে নাট্যকলা, চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ে উচ্চশিক্ষা। চীনা সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।

সুয়ে বা-০১ নামের রোবটটিকে সাংহাই থিয়েটার একাডেমিতে নাট্যকলা বিষয়ে পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থী হিসেবে ভর্তি করানো হয়েছে। ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় সম্প্রতি শাংহাইতে অনুষ্ঠিত ২০২৫ ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে।

সুয়ে বা-০১ এর নির্মাতা হচ্ছেন লি লিংতু ও তার দল। সাংহাই ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক এবং ড্রয়েডঅ্যাপ নামের একটি কোম্পানির প্রতিষ্ঠাতা লি লিংতু। রোবটটির নকশা করেছেন সাংহাই থিয়েটার অ্যাকাডেমির অধ্যাপক ইয়াং ছিংছিং। রোবটটিকে বলা হচ্ছে ‘দেহযুক্ত বুদ্ধিমান কৃত্রিম সত্তা’।

ডেভেলপার লি বলেন, আমাদের লক্ষ্য এমন এক পারফর্মার তৈরি করা, যা মানুষের আবেগ বুঝবে এবং শ্রোতাদের কাছে আবেগপূর্ণ শিল্প উপস্থাপন করতে পারবে।

তিনি আরও বলেন, মানব অভিনেতা একাধিক শো-এর পর ক্লান্ত হয়ে যায়। রোবট তা হবে না। এটি দীর্ঘস্থায়ী সঙ্গী হিসেবেও কাজ করতে পারবে।

রোবটটির বিকাশ শুরু হয় ২০২১ সালে। ওই সময় দুই প্রতিষ্ঠানের মধ্যে আর্টস ও রোবটিক্স প্রযুক্তি নিয়ে যৌথ কৌশলগত সহযোগিতার ভিত্তিতে একটি মানবসম্পদ উন্নয়ন কর্মসূচি চালু হয়।

চার বছরের এই ডক্টরাল প্রোগ্রামে রোবটটি পাবে সাংগঠনিক ও মৌলিক শিক্ষা, নাট্যশিল্প ও রোবোটিক সিস্টেম, অভিনয়ের অঙ্গভঙ্গি, মানবিক আবেগ ও কগনিটিভ মডেলিং ইত্যাদির প্রশিক্ষণ।

রোবটটি ক্লাসরুমেও অংশ নেবে এবং গবেষণার কাজে যুক্ত হবে। সেইসঙ্গে শিখবে নাটকের বিভিন্ন তত্ত্ব। পরে অবশ্য এর জায়গা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারফর্মিং আর্টস সংযুক্ত গবেষণাগারে।

/এএ/এসকে/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম