ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেফতারে পুরস্কার ঘোষণা করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৮ আগস্ট ২০২৫, ১৬:৪৮আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১৬:৫১

ভেনেজুয়ালান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতারে সহায়ক তথ্য দেওয়ার জন্য পাঁচ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৭ আগস্ট) এক ভিডিও বার্তায় লাতিন আমেরিকার প্রেসিডেন্টকে বিশ্বের অন্যতম মাদক পাচারকারী বলে অভিযুক্ত করছে ওয়াশিংটন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মাদক পাচার চক্রের সঙ্গে মাদুরো প্রত্যক্ষভাবে যুক্ত দাবি করে মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বনডি বলেছেন, ভেনেজুয়েলান প্রেসিডেন্টের ওপর ইতোমধ্যে ধার্যকৃত আড়াই কোটি ডলার আর্থিক পুরস্কার দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে তিনি অভিযোগ করেন, ভেনেজুয়ালভিত্তিক অপরাধচক্র ত্রেন দে আরাহুয়া এবং মেক্সিকোর প্রতাপশালী অপরাধচক্র সিনলোয়া কার্তেলের সঙ্গে মাদুরোর সংশ্লিষ্টতা রয়েছে। এরমধ্যে ত্রেন দে আরাহুয়াকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে ট্রাম্প প্রশাসন।

বন্ডি আরও দাবি করেন, সম্প্রতি প্রায় ৩০ টন কোকেনের একটি চালান জব্দ করেছে মার্কিন মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইউএস ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ)। এর প্রায় সাত টন সরাসরি মাদুরোর সঙ্গে এবং বাকিটা তার সহকারীদের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে।

মার্কিন সিদ্ধান্তকে রাজনৈতিক প্রপাগান্ডা বলে সমালোচনা করেছেন ভেনেজুয়েলান পররাষ্ট্রমন্ত্রী ইউভান গিল। তিনি বলেছেন, আমরা এতে বিস্মিত হইনি। যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের মামলা নিয়ে নিজেদের বেহাল অবস্থা থেকে দৃষ্টি সরাতেই এই মরিয়া চেষ্টা করছে হোয়াইট হাউজ।

দীর্ঘদিন ধরেই মাদুরোর কড়া সমালোচক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার সর্বশেষ নির্বাচনে মাদুরোর ক্ষমতায় আসার পর থেকেই আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনা হচ্ছে। নির্বাচনকে ঘিরে ব্যাপক কারচুপি ও ভোট জালিয়াতির অভিযোগ উঠেছে। এরই ধারাবাহিকতায়, চলতি বছরের শুরুতে তার সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।

প্রথম মেয়াদেও মাদুরোসহ দেশটির একাধিক শীর্ষ কর্তাব্যক্তির বিরুদ্ধে তোপ দেগেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাদের বিরুদ্ধে মাদক সন্ত্রাস, মাদক পাচার এবং  দুর্নীতিসহ একাধিক অভিযোগ তুলেছিলেন তিনি।

ট্রাম্পের সঙ্গে সুর মিলিয়ে মার্কিন বিচারবিভাগ সে সময় দাবি করেছিল, কলম্বিয়ার বিদ্রোহীগোষ্ঠী ফার্কের সঙ্গে মাদুরোর প্রত্যক্ষ সংশ্লিষ্টতা রয়েছে। তারা যৌথভাবে যুক্তরাষ্ট্রকে মাদকে ছেয়ে ফেলার জন্য কোকেনকে অস্ত্র হিসেবে গ্রহণ করেছিল।

অবশ্য, মাদক পাচারে সংশ্লিষ্টতার মার্কিন অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছেন মাদুরো।

ভেনেজুয়ালা ও মার্কিন সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা টানাপড়েনের সূত্র ধরেই বন্ডি ওই অভিযোগগুলো উত্থাপন করেন। তবে পুরস্কার বৃদ্ধির সিদ্ধান্ত ঠিক কীভাবে তাদের অনুকূল ফল নিয়ে আসবে, সে বিষয়ে বক্তব্যে স্পষ্ট কিছু বলেননি মার্কিন অ্যাটর্নি জেনারেল।

/এসকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের