ভারতীয় পণ্যে মার্কিন শুল্ক মোকাবিলায় কড়া পদক্ষেপ মোদির

রক্তিম দাশ, কলকাতা
২৭ আগস্ট ২০২৫, ১৬:৩৭আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১৬:৩৭

মার্কিন ৫০ শতাংশ শুল্কের ফলে টেক্সটাইল, চামড়া, দামি পাথর ও রাসায়নিক শিল্পে বড় ধাক্কা লেগেছে।  তবে বিচলিত না হয়ে কড়া পদক্ষেপ নেওয়া শুরু করেছে ভারতের মোদি সরকার। ভারতীয় রুপির দরপতন, শেয়ারবাজারে অস্থিরতা এবং রফতানির সম্ভাব্য ২০ থেকে ৩০ শতাংশ ক্ষতির মুখে কেন্দ্রীয় সরকার এখন বহুমুখী কৌশল নিয়েছে, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক আইনি লড়াই, ঘরোয়া করছাড়, রফতানিকারকদের জন্য প্রণোদনা এবং বিকল্প বাজার অন্বেষণ।

ভারত ইতোমধ্যে বিশ্ব বাণিজ্য সংস্থায় মার্কিন শুল্কের বিরুদ্ধে আনুষ্ঠানিক নোটিশ দিয়েছে। বিশেষত গাড়ি নির্মাণ, টেক্সটাইল ও চামড়া খাতে ক্ষতির ভিত্তিতে প্রতিশোধমূলক শুল্ক আরোপের কথাও বিবেচনা করছে দিল্লি।

পাশাপাশি নেওয়া হয়েছে করছাড় ও আর্থিক প্রণোদনা প্রকল্প। রফতানিতে ভ্যাট ও জিএসটি মওকুফের পরিকল্পনা চলছে। ২৫ হাজার কোটি রুপির এক্সপোর্ট প্রমোশন মিশনের আওতায় ট্রেড ফাইন্যান্স, ব্র্যান্ড বিল্ডিং, ই-কমার্স ও ওয়ারহাউজিং সাপোর্টের ব‍্যবস্থা করা হয়েছে।

মার্কিন প্রশাসনের সঙ্গে উচ্চস্তরের বৈঠকে ভারত ফার্মা ও ইলেকট্রনিক্স খাতে ছাড় চেয়েছে। পাশাপাশি চিহ্নিত করা হয়েছে প্রায় ৫০টি নতুন রফতানি বাজার। লাতিন আমেরিকা, আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইউরোপের দেশগুলোতে রফতানি বৃদ্ধিরর উদ্যোগ শুরু হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় ভারতীয়দের বিদেশি পণ্যের বদলে দেশি পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, আমাদের কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের রক্ষা করাই সরকারের অঙ্গীকার। চাপ যতই আসুক, ভারত মাথা নত করবে না।

এদিকে ভারতের বিরুদ্ধে একতরফা শুল্কারোপের ফলে রাশিয়া, চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা সহ প্রভাবশালী প্রায় সব দেশ একজোট হতে কিছুটা নড়েচড়ে বসেছে ট্রাম্প প্রশাসন। ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে প্রভাবশালী দেশ ফ্রান্স ব্রিকসের সদস্য হওয়ার ইচ্ছা পোষণ করেছে যা মার্কিন অর্থনীতির জন্য চিন্তার কারণ।এছাড়া জাপানও ব্রিকসের সদস্য হওয়ার ইঙ্গিত দিয়েছে। কানাডা কয়েক মাস আগেই এফ থার্টিফাইভ যুদ্ধ বিমানের ক্রয়াদেশ বাতিল করে ট্রাম্পের প্রতি তাদের মনোভাব জানিয়ে দিয়েছে। পাশাপাশি আমেরিকা থেকে সয়াবিন আমদানি এক চতুর্থাংশে নামিয়ে এনেছে চীন। যুক্তরাষ্ট্র থেকে কাজুবাদাম আমদানি স্থগিত করেছে ভারত। পোস্টাল পার্সেলের উপর নিষেধাজ্ঞা জারি এবং চালের ক্রয়াদেশ ঘুরিয়ে আফ্রিকায় পাঠানোর উদ্যোগও নিয়েছে তারা।

/এসকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের