৬২ আরোহীসহ মিসরের বিমান ছিনতাই, ৪ বিদেশি নাগরিক জিম্মি

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০১৬, ১৩:৪৫আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৪:১২
image

মিসরের হাইজ্যাক হওয়া বিমান মিসরের ইজিপ্ট এয়ারলাইনের অভ্যন্তরীণ রুটের বিমান আলেকজান্দ্রিয়া বিমানবন্দর থেকে ৬২ জন আরোহীসহ ছিনতাই হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ছিনতাইয়ের এই খবর নিশ্চিত করেছে। ছিনতাইয়ের পেছনে কারা রয়েছেন এবং কী কারণে বিমানটি ছিনতাই করা হয়েছে তা এখনও জানা যায়নি। ছিনতাই হওয়া বিমানটিকে সাইপ্রাসের লারনাকা বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য করা হলেও ক্রু এবং ৪ বিদেশি নাগরিককে জিম্মি করে বাকীদের ছেড়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় প্লেনটি আলেকজান্দ্রিয়া থেকে ৬২ জন যাত্রী নিয়ে উড্ডয়ন করে। এর কিছুপরই এটি ছিনতাইয়ের শিকার হয় বলে এয়ারলাইন্সটির এক মুখপাত্র জানিয়েছেন।
বিবিসি জানিয়েছে, মিসরের আভ্যন্তরীণ রুটের বিমানটি আলেকজান্দ্রিয়া থেকে রাজধানী কায়রোতে যাচ্ছিল। বিমানে থাকা একজন সশস্ত্র ছিনতাইকারী বিমানটিকে সাইপ্রাসে নিয়ে গেছে বলে জানিয়েছে ইজিপ্ট এয়ারের মুখপাত্র। এয়ারবাস এ৩২০ মডেলের বিমানটিতে ৮০ জনের বেশি যাত্রী ছিল।

সাইপ্রাসে ইজিপ্টএয়ার এমএস১৮১
এ৩২০ সিরিজের প্লেনটিকে ছিনতাইকারী সাইপ্রাসে অবতরণ করানোর চেষ্টা করে। পরে এটি দেশটির বন্দরনগরী লারনাকায় অবস্থিত লারনাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে বলেও জানিয়েছেন ওই মুখপাত্র। প্লেনটিতে বোমা থাকার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে সাইপ্রাস কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি, আল জাজিরা, গার্ডিয়ান।

/এমপি/বিএ/

সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের