যেমন আছেন বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক ব্রিটিশ তারকা

মুন‌জের আহমদ চৌধুরী,লন্ডন
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৮

শোবিজ জগৎ ছেড়ে সাধারণ জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কনি হক। ব্লু পিটার, দ্য এক্সট্রা ফ্যাক্টর, শক্ট ব্রিটেন অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করে একসময় যুক্তরাজ্যের পরিচিত মুখ ছিলেন তিনি। তার স্বামী চার্লি ব্রুকার জনপ্রিয় টিভি সিরিজ ব্ল্যাক মিররের স্রষ্টা। তবে গত দশকের শুরুর দিকে এই জগৎ ছেড়েছুড়ে পুরোপুরি ছাপোষা জীবনে মনোযোগ দেন কনি।

কনি বেছে নিয়েছেন 'মিনিমালিস্টিক' লাইফস্টাইল। তিনি বহু বছর কোনও নতুন ফোন কেনেননি এবং দুই দশকেরও বেশি সময় ধরে অপ্রয়োজনে নতুন পোশাক কেনা এড়িয়ে চলেছেন। নিজের জীবনধারাকে আধুনিক ভোগবাদিতার বিরুদ্ধে একটি স্পষ্ট প্রতিবাদ হিসেবে উল্লেখ করেন তিনি।

লন্ডনের হ্যামারস্মিথে কনক হক নামে তিনি জন্মগ্রহণ করেন। ষাটের দশকে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমানো এক দম্পতির সন্তান কনি তিন বোনের মধ্যে ছোট।

তার বড় বোন রুমা হক, ব্রিটিশ রাজনীতিতে একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। তিনি ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটনের লেবার পার্টির সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রুমা একজন সমাজবিজ্ঞানী ও শিক্ষাবিদ।

তার আরেক বোন নুতুন হক একজন সফল ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করছেন।

বর্তমানে লেখালেখির দিকে মনোযোগ দিয়েছেন কনি। ২০২০ সালে তার প্রথম শিশুতোষ বই 'কুকি অ্যান্ড দ্য মোস্ট অ্যানোয়িং বয় ইন দ্য ওয়ার্ল্ড' এবং 'কুকি অ্যান্ড দ্য মোস্ট মিসটেরিয়াস বয় ইন দ্য ওয়ার্ল্ড'।

/এসকে/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের