নেপালের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭

নেপালে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, দেশটির অন্তবর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলা হয়।

গত সপ্তাহের সহিংসতার পর দেশে শান্তি ও শৃঙ্খলা পুনর্বহালের জন্য স্বাগত জানিয়ে বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক পন্থায় সমাধানের প্রতি অঙ্গীকারের জন্য আমরা প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওদেল এবং তরুণ নেতাতের অভিনন্দন জানাই।

বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া সহিংসতায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে দূতাবাস জানায়, নেপালের সঙ্গে আমরাও শোকাহত।

অস্থিতিশীলতার সময় নেপালি সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের ভূমিকার প্রশংসা করে বিবৃতিতে বলা হয়, শৃঙ্খলা পুনপ্রতিষ্ঠা করা এবং বেসামরিক সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় তাদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নেপালে দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদে চলমান আন্দোলন হঠাৎ সহিংস হয়ে ওঠে যখন সরকারের তরফ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও ক্ষয়ক্ষতি থামানো যায়নি। পরে মঙ্গলবার পদত্যাগ করেন কে পি শর্মা ওলি।

সহিংসতায় অন্তত ৫১ জনের বেশি নিহত এবং এক হাজার ৩০০ জনের বেশি আহত হয়েছেন। অবাধ লুটপাট, ভাঙচুর, লাইব্রেরিসহ ঐতিহাসিক কাঠামো ধ্বংস, রাজনীতিবিদদের বাড়িতে অগ্নিসংযোগ, মব সৃষ্টি করে মারধরে দেশটিতে চরম অরাজক অবস্থা সৃষ্টি হয়েছিল। এ অবস্থায় দেশে অন্তর্বর্তী নেতৃত্বের প্রশ্নে দেখা দেয় কিছু জটিলতা।

নতুন সরকার প্রধান হিসেবে কয়েকটি নাম শোনা গেলেও সাবেক বিচারপতি সুশীলা কার্কি অনেকটাই বেশি গ্রহণযোগ্য ছিলেন। তবে অন্তর্বর্তী সরকার গঠনে সাংবিধানিক জটিলতা এবং পার্লামেন্ট ভাঙা প্রশ্নে কিছুটা স্থবিরতার পর শুক্রবার রাতে প্রেসিডেন্ট পাওদেলের কাছে শপথ গ্রহণ করে নতুন প্রধানমন্ত্রী হয়েছেন কার্কি। ওই রাতেই আগামী ৫ মার্চ সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেন প্রেসিডেন্ট।

রবিবার স্থানীয় সময় সকালে আনুষ্ঠানিকভাবে নতুন কার্যালয়ের দায়িত্বভার গ্রহণ করবেন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি।

তথ্যসূত্র: খবর হাব ইংলিশ

/এসকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী