চীনকে চ্যালেঞ্জ করতে নিকোবরে ভারতের ব্যাপক প্রকল্প

রক্তিম দাশ, কলকাতা
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১১আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১১

নিকোবর দ্বীপপুঞ্জে ৭২ হাজার কোটি রূপি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। ভারত মহাসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি কৌশলগত অবস্থানের কারণেও দীর্ঘদিন ধরে বিশেষ গুরুত্ব বহন করে আসছে।

'দ্য গ্রেট নিকোবর' প্রজেক্টে  প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় আড়াই থেকে তিন লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হবে। এদিকে, নতুন প্রশাসনিক অঞ্চলের সম্ভাব্য জনসংখ্যাই সর্বোচ্চ চার লাখ। আন্তর্জাতিক ট্রান্সশিপমেন্ট টার্মিনালের ধারণক্ষমতা হবে ১৬ মিলিয়ন কনটেইনার প্রতি বছর। যা কলম্বোর দ্বিগুণ ও সিঙ্গাপুরের প্রায় অর্ধেক।

বিশ্ব বাণিজ্যের প্রায় ৬০ শতাংশ তেলবাহী এবং এক-তৃতীয়াংশ পণ্যবাহী জাহাজ মালাক্কা প্রণালি দিয়ে যাতায়াত করে। গ্রেট নিকোবর থেকে মালাক্কা প্রণালির দূরত্ব মাত্র ৪০ কিলোমিটার। সিঙ্গাপুর, কলম্বো বা পেনাংয়ের বিকল্প হিসেবে ভারত যদি গ্রেট নিকোবরকে একটি প্রধান বন্দর বানাতে পারে, তবে দক্ষিণ এশিয়ার বাণিজ্য মানচিত্রে ভারতের প্রভাব বহুগুণে বাড়বে। এর সঙ্গে পর্যটন ও আইটি সেক্টর মিলে বিপুল কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআইয়ের সমুদ্রপথে প্রভাব মোকাবিলা করতে ভারত মহাসাগরে একটি শক্তিশালী উপস্থিতি তৈরি করতে চাইছে নয়াদিল্লি। গ্রেট নিকোবর থেকে ভারতীয় নৌবাহিনী সহজেই দক্ষিণ চীন সাগর ও ভারত মহাসাগরের বাণিজ্যপথে নজরদারি চালাতে পারবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এটি ভারতের 'পূবে তাকাও নীতি' (অ্যাক্ট ইস্ট পলিসি) এবং সাগার (সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিওন) দৃষ্টিভঙ্গির বাস্তব প্রতিফলন।

বিশেষজ্ঞদের মতে, ভারতকে ঘিরে ফেলতে চীনের  'মুক্তার মালা' (স্ট্রিং অব পার্লস) কৌশলের পাল্টা হিসেবে এটি ভারতের এক গুরুত্বপূর্ণ অস্ত্র হতে পারে।

গ্রেট নিকোবর প্রজেক্ট ভারতের জন্য অর্থনীতি, বাণিজ্য ও প্রতিরক্ষা—সবক্ষেত্রেই অবস্থান শক্তিশালী করতে একটি তুরুপের তাস হতে পারে। তবে এই উন্নয়ন যদি টেকসই না হয়, তবে কয়েক দশকের মধ্যেই প্রকল্পটি পরিবেশগত ও মানবিক সংকটে ভুগতে পারে।

/এসকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী