নেপালে আন্দোলনে নিহতদের স্মরণে সাধারণ ছুটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯

নেপালে সাম্প্রতিক সহিংস আন্দোলনে নিহতদের স্মরণে বুধবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রিপরিষদের সিদ্ধান্তে তাই এদিন দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ৮ ও ৯ সেপ্টেম্বর জেন-জি নেতৃত্বাধীন আন্দোলনে নিহতদের সম্মানে নেপাল সরকার (মন্ত্রিপরিষদ) ১৭ সেপ্টেম্বর, বুধবারকে সরকারি ছুটি ঘোষণা করেছে।

রাষ্ট্রীয় শোক দিবসের প্রথা অনুযায়ী, দেশব্যাপী সব সরকারি কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদে নেপালে চলমান আন্দোলন সহসাই ৮ সেপ্টেম্বর সহিংস হয়ে ওঠে। লুটপাট, অগ্নিসংযোগ, ভাঙচুরের মতো নৃশংসতায় দেশটির কয়েকশ কোটি রূপির আর্থিক ক্ষতি তো হয়েছেই, পাশাপাশি আহত হয়েছেন এক হাজার ৩০০ জনের বেশি মানুষ। আর সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, প্রাণ হারিয়েছেন অন্তত ৭২ জন।

ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা কার্কি বলেছেন, ধ্বংসযজ্ঞের পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। আর নেপালিরাই যদি এসবে জড়িত থাকে, তবে বিষয়টা খুব লজ্জার। সহিংসতায় জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে।

তথ্যসূত্র: দ্য খবর হাব ইংলিশ

/এসকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে