চীনে বৃদ্ধকে রাস্তা পার হতে সাহায্য করতে গিয়ে চড় খেলেন নারী

আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৫০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৫০

চীনে এক বৃদ্ধকে ব্যস্ত সড়কে পার হতে সহায়তা করতে গিয়ে হঠাৎ তার কাছ থেকে উল্টো চড় খেয়েছেন এক নারী। ঘটনাটি সেখানে থাকা একজন চালকের গাড়ির ক্যামেরায় ধরা পড়ে।

সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়ে, ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় গানসু প্রদেশের লানঝৌ শহরে ওই অপ্রত্যাশিত ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ ভারী ব্যাগ নিয়ে জেব্রা ক্রসিংয়ের বাইরে দিয়ে হাঁটছেন। পথচারী লেন এড়িয়ে সড়ক পেরোনোর অল্পের জন্য গাড়ির ধাক্কা থেকে বেঁচে যান তিনি। এ দৃশ্য দেখে ওই নারী নিজের গাড়ি থেকে নেমে এগিয়ে যান। তিনি এক হাতে বৃদ্ধকে ধরে সহায়তা করেন এবং অন্য হাতে গাড়িগুলোকে সংকেত দেন। কিন্তু হঠাৎ ওই বৃদ্ধ তাকে চড় মারেন, ফলে তার চশমা পড়ে যায়।

অবশ্য এভাবে হেনস্তা হওয়ার পরও কোনও রা করেননি ওই নারী। ভিডিওতে তাকে চুপচাপ চশমা তুলে নিয়ে নিজের গাড়িতে ফিরে যেতে দেখা যায়।

পরে ঘটনাটি পুলিশে জানানো হয়। পুলিশ বৃদ্ধকে শনাক্ত করে তাকে ক্ষমা চাইতে বাধ্য করে। এ ঘটনার ভিডিও চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিও নিয়ে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজন লিখেছেন, সাহায্য করতে গিয়ে উল্টো অপমানিত হয়েছেন তিনি। আমাদের সবার উচিত ওই নারীকে সান্ত্বনা দেওয়া। আরেকজন মন্তব্য করেছেন, এই ধরনের ঘটনা মানুষকে সাহায্য করার মানসিকতা কমিয়ে দেবে।

কেউ কেউ দাবি করেছেন, ওই বৃদ্ধের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা উচিত।

তবে বৃদ্ধের প্রতি সমর্থনও দেখা গেছে। একজন লিখেছেন, হয়তো তিনি ভেবেছিলেন, হঠাৎ উদয় হওয়া মানুষটি কোনও খারাপ উদ্দেশ্যে এগিয়েছেন, তাই প্রতিক্রিয়া দেখিয়েছেন।

তথ্যসূত্র: এনডিটিভি

/এসকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের