দুই হাত নেই, তবুও দমে না গিয়ে দিয়েছেন স্কাইডাইভ

আন্তর্জাতিক ডেস্ক
০২ অক্টোবর ২০২৫, ১৪:৩০আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১৪:৩০

যুক্তরাজ্যের ৩০ বছর বয়সি আইজ্যাক হার্ভি জন্মেছিলেন লিম্ব/পেলভিস হাইপোপ্লাসিয়া/অ্যাপ্লাসিয়া (এলপিএইচএ) সিনড্রোম নিয়ে। এটি একটি বিরল জেনেটিক সমস্যা, যার কারণে তার হাত নেই, পা আকারে ছোট, পেলভিস দুর্বল এবং মেরুদণ্ড বেঁকে গেছে। তবুও তিনি আজ দৃঢ়তা ও উচ্চাকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছেন।

২০১৫ সালে ১৪ হাজার ফুট ওপরে থেকে স্কাইডাইভ দিয়ে তার রোমাঞ্চকর যাত্রার সূচনা হয়। তবে সবচেয়ে বড় বাধা ছিল ঝাঁপ দেওয়া নয়, বরং এমন এয়ারফিল্ড খুঁজে পাওয়া যারা তার বিশেষ চাহিদা পূরণ করতে রাজি। যুক্তরাজ্যের একাধিক জায়গা প্রত্যাখ্যান করার পর অবশেষে যুক্তরাষ্ট্রে তিনি প্রয়োজনীয় সরঞ্জামসমৃদ্ধ একটি এয়ারফিল্ড খুঁজে পান। স্কাইডাইভের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, ভয় থাকলেও আকাশে উঠেই তা দৃঢ় সংকল্পে রূপ নেয়।

এরপর থেকে তিনি স্কি, টল শিপে নৌভ্রমণসহ নানা রোমাঞ্চকর অভিযানে যুক্ত হয়েছেন। তবে শুধু অভিযানেই সীমাবদ্ধ নন, হার্ভি সক্রিয়ভাবে বিশেষ শারীরিক চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পক্ষে কাজ করছেন। কমিউনিটি সেবার স্বীকৃতিস্বরূপ তিনি ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে এমবিই খেতাব পেয়েছেন। বর্তমানে তিনি ‘হুইলস অ্যান্ড হুইলচেয়ার্স’ নামের একটি ক্লাবের সভাপতি, যা হুইলচেয়ার ব্যবহারকারী ও স্কেটারদের জন্য আউটডোর অ্যাডভেঞ্চারের আয়োজন করে।

হার্ভি কনটেন্ট নির্মাতা হিসেবেও পরিচিত। তিনি ২০১৭ সালে লন্ডনের সেরা তরুণ ভ্লগার নির্বাচিত হন। অনুপ্রেরণামূলক তার যাত্রার মধ্যে রয়েছে ২০১২ সালে অলিম্পিক মশাল বহন, ২০২২ সালে লন্ডন ফ্যাশন উইকে মডেলিং এবং ২০২৪ ও ২০২৫ সালে নির্মিত দুটি প্রভাবশালী প্রামাণ্যচিত্র ফাইট টু ফ্লাই এবং ফাইটারস-এ অংশগ্রহণ।

হার্ভির গল্প আজকের সমাজে প্রমাণ করে যে শারীরিক সীমাবদ্ধতা কোনোভাবেই সম্ভাবনার শেষ নয়। বৈশ্বিকভাবে প্রতিবন্ধী অধিকার নিয়ে আলোচনা জোরদার হচ্ছে, আর তার মতো মানুষরা সেই আলোচনাকে আরও বাস্তব ও প্রেরণাদায়ী করে তুলছেন।

তথ্যসূত্র: এনডিটিভি

/এসকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ