৫০০ বিলিয়ন ক্লাবে মাস্ক, হতে পারেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
০২ অক্টোবর ২০২৫, ১৫:৪৭আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১৭:৩৬

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন ডলার সম্পদের পাহাড় গড়েছেন ধনকুবের ইলন মাস্ক। ফোর্বসের বিলিয়নিয়ার সূচক জানায়, বুধবার (১ অক্টোবর) মাস্কের সম্পদের পরিমাণ কিছু সময়ের জন্য ৫০০ দশমিক ১ বিলিয়ন ডলারে পৌঁছালেও পরে তা সামান্য কমে ৪৯৯ বিলিয়ন ডলারে নেমে আসে।

এর মধ্য দিয়ে বিশ্বের শীর্ষ ধনী হিসেবে আরও সুদৃঢ় হয়েছে মাস্কের অবস্থান। ফোর্বসের তালিকা অনুযায়ী, ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন প্রায় ৩৫০ দশমিক ৭ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। গত মাসে ওরাকলের শেয়ার প্রায় ৪০ শতাংশ বৃদ্ধির পর কিছু সময়ের জন্য এলিসন মাস্ককে ছাড়িয়ে গিয়েছিলেন।

মাস্কের বিপুল সম্পদ মূলত টেসলায় তার ১২ শতাংশের বেশি শেয়ারের সঙ্গে যুক্ত। এ বছর কোম্পানির শেয়ার ইতোমধ্যে ২০ শতাংশের এর বৃদ্ধি পেয়েছে এবং বুধবার লেনদেন শেষে আরও ৩ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকরা বলছেন, রাজনীতি থেকে আবারও ব্যবসায় মনোযোগ দেওয়ায় বিনিয়োগকারীরা আস্থা ফিরে পেয়েছেন।

টেসলা, স্পেস এক্স ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক মার্কিন সরকারের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সিতে থাকাকালীন সময়ে রাজনীতিতে অনেক বেশি জড়িয়ে যান। টেসলা বোর্ডের চেয়ার রবিন ডেনহোলম সেপ্টেম্বর মাসে জানান, মাস্ক এখন টেসলার ‘ফ্রন্ট অ্যান্ড সেন্টার’-এ রয়েছেন।

কোম্পানির বোর্ড আরও জানায়, মাস্ক আগামী এক দশকে উচ্চাকাঙ্ক্ষী কিছু লক্ষ্য অর্জন করতে পারলে তিনি এক ট্রিলিয়ন ডলারেরও বেশি সম্পদ অর্জন করতে পারেন। এর মধ্যে রয়েছে টেসলার বাজারমূল্য আটগুণ বাড়ানো, এক মিলিয়ন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত রোবট বিক্রি আরও ১২ মিলিয়ন টেসলা গাড়ি বিক্রি এবং আরও কয়েকটি লক্ষ্য পূরণ।

গত মাসে মাস্ক প্রায় এক বিলিয়ন ডলারের টেসলা শেয়ার কিনেছেন, যা অনেক বিনিয়োগকারীর কাছে কোম্পানির প্রতি তার আস্থার ইঙ্গিত হিসেবে দেখা হয়েছে।

বিগত কয়েক বছর ধরে চীনের বিওয়াডি-এর মতো বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করছে টেসলা। বর্তমানে প্রতিষ্ঠানটি বৈদ্যুতিক গাড়ি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স ব্যবসায় রূপান্তরের পথে রয়েছে।

তথ্যসূত্র: বিবিসি

/এসকে/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে