ডিজিটাল পেমেন্ট সিস্টেমে বায়োমেট্রিক যুক্ত করতে যাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
০৭ অক্টোবর ২০২৫, ১৯:৩৫আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১৯:৩৫

ভারতে ডিজিটাল মাধ্যমে মূল্য পরিশোধের জনপ্রিয় ব্যবস্থা ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেসে (ইউপিআই) আগামী ৮ অক্টোবর থেকে মুখমণ্ডল ও আঙুলের ছাপ শনাক্তকরণ যুক্ত হচ্ছে। এ বিষয়ে সরাসরি অবগত তিন ব্যক্তি মঙ্গলবার (৭ অক্টোবর) রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

একজন বলেছেন, ভারত সরকারের পরিচালিত আধার কার্ড ব্যবস্থায় সংরক্ষিত বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে এই সুবিধা যুক্ত হবে।

এই সিদ্ধান্ত ভারতের কেন্দ্রীয় আর্থিক প্রতিষ্ঠান রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) সাম্প্রতিক নির্দেশনার পর নেওয়া হয়েছে, যেখানে বিকল্প প্রমাণীকরণ পদ্ধতি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে বর্তমান সংখ্যাসূচক পিন নম্বর ভিত্তিক লেনদেন ব্যবস্থার পরিবর্তন ঘটবে।

ওই ব্যক্তিরা আরও বলেছেন, ইউপিআই পরিচালনার দায়িত্বে থাকা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) মুম্বাইয়ে চলমান গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যালে নতুন এই বায়োমেট্রিক ফিচারটি প্রদর্শন করার পরিকল্পনা করছে।

তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে এনপিসিআই এখনো রয়টার্সকে কোনও জবাব দেয়নি।

/এসকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী