চীনের নার্সিং হোমে প্রবীণদের ওষুধ খাওয়াতে নাচের আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর ২০২৫, ১৭:৩৯আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১৭:৩৯

চীনের নার্সিং হোম বা বৃদ্ধাশ্রমের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে নিজেদের সম্পর্কে বলা হয়েছে, নব্বইয়ের দশকের কর্তাব্যক্তির পরিচালিত আনন্দময় এক অবসর নিবাস, যেখানে প্রবীণদের জীবনমান উন্নয়নে মনোযোগ দেওয়া হয়। নিজেদের বক্তব্য প্রমাণ করতে গিয়ে বৃদ্ধ বাসিন্দাদের ওষুধ খাওয়াতে তারা যেন করেছিল নৃত্য প্রদর্শনীর আয়োজন। অবশ্য, তাদের এই উদ্যোগ নন্দিত হওয়ার বদলে নিন্দাই হজম করেছে বেশি।

দেশটির উত্তরাঞ্চলে হেনান প্রদেশের আনইয়াং শহরে ওই বৃদ্ধাশ্রমটি অবস্থিত। সাউদ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর বৃদ্ধাশ্রমটির নিজস্ব অ্যাকাউন্ট থেকে ওই ভিডিও প্রকাশ করা হয়। এতে দেখা যায়, স্কুলের বাচ্চাদের মতো মিনি স্কার্ট ও টপস পড়া এক পূর্ণবয়স্ক নারী বৃদ্ধদের সামনে নাচছেন। আর এরমধ্যেই ওষুধ খেতে যেসব ব্যক্তির অনীহা রয়েছে, তাদের সেগুলো খাইয়ে দেওয়া হচ্ছে।

ভিডিওর ক্যাপশনে বলা হয়, প্রবীণদের ওষুধ খাওয়াতে যা করা দরকার, সব ব্যবস্থাই করবেন আমাদের পরিচালক।

তবে তাদের আশানুরূপ ফলের পুরো উল্টো প্রতিক্রিয়া আসে অনলাইনে। ভিডিওটি প্রকাশের পরই চীনা সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়, বিশেষ করে প্রবীণদের মর্যাদা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠে।

একজন নেটিজেন মন্তব্য করেন, বয়স্কদের যত্ন নেওয়ার কাজে কি এখন প্ররোচনামূলক নাচও যুক্ত হয়েছে! এর জবাবে সংস্থাটির তরফ থেকে উত্তর দেওয়া হয়, প্ররোচনামূলক নাচের সঙ্গে যে কোনও কিছু যুক্ত হতে পারে।

২৫ সেপ্টেম্বর নানগুও মেট্রোপলিস ডেইলিকে দেওয়া সাক্ষাৎকারে নার্সিং হোমের পরিচালক জানান, ভিডিওতে থাকা নারীটি ওই প্রতিষ্ঠানের সিনিয়র কেয়ার কর্মী। তিনি স্বীকার করেন, ভিডিওটি অনুপযুক্ত এবং ভবিষ্যতে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
পরিচালক আরও বলেন, ওই নারী কোনও পেশাদার শিল্পী নন। সাধারণত তারা বৃদ্ধদের জন্য গান, তাস খেলা ও অন্যান্য ঐতিহ্যবাহী বিনোদনের আয়োজন করে থাকেন।

অপর এক কর্মী জানান, এই নাচের উদ্দেশ্য ছিল বৃদ্ধাশ্রমকে নিস্তেজ জায়গা হিসেবে প্রচলিত ধারণা ভাঙা এবং দেখানো যে প্রবীণরাও প্রাণবন্ত হতে পারেন। তবে এই প্রচেষ্টা মিশ্র প্রতিক্রিয়া পায়।

বিতর্ক বৃদ্ধির পর নার্সিং হোমটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট শতাধিক ভিডিও মুছে ফেলে।

/এসকে/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের