শাটডাউনের অজুহাতে আবারও ব্যাপক ছাঁটাই শুরু করেছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর ২০২৫, ১৯:১৫আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১৯:১৫

যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউনের জন্য ডেমোক্র্যাটদের বিষোদগার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অচলাবস্থার মধ্যেই অর্থসংকটের অজুহাতে আবারও কথামতো কর্মী ছাঁটাই শুরু করেছে তার প্রশাসন।

হোয়াইট হাউজের বাজেট পরিচালক রাসেল ভট সামাজিক মাধ্যমে লেখেন, ছাঁটাই শুরু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটদের কারণে এসব ছাঁটাই করতে বাধ্য হচ্ছে তার প্রশাসন।

সরকারি মুখপাত্রদের বরাতে জানা গেছে, অর্থ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ (আইআরএস), শিক্ষা, বাণিজ্য এবং হোমল্যান্ড সিকিউরিটির সাইবার নিরাপত্তা শাখায় ছাঁটাই শুরু হয়েছে। তবে মোট কতজন চাকরি হারাচ্ছেন তা এখনও স্পষ্ট নয়।

বিচার বিভাগের তথ্যমতে, সাতটি সরকারি সংস্থার অন্তত চার হাজার ২০০ কর্মীকে ছাঁটাই নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে অর্থ মন্ত্রণালয়ের এক হাজার ৪০০ এবং স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের এক হাজার ১০০ কর্মী রয়েছেন।

নির্ধারিত সময়ে পার্লামেন্টে বাজেট অনুমোদনে ব্যর্থতার কারণে প্রশাসনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এই শাটডাউনের কারণেই আরও অনেককে চাকরি হারাতে হতে পারে বলে সতর্ক করেছিল হোয়াইট হাউজ।

যদিও কংগ্রেসের দুই কক্ষেই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তবু সরকার পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থায়ন বিল পাসে সিনেটে ডেমোক্র্যাটদের সমর্থন দরকার।

ডেমোক্র্যাটরা ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’-এর আওতায় স্বাস্থ্যবিমা ভর্তুকি বাড়ানোর দাবি জানাচ্ছেন। তাদের যুক্তি, এ ভর্তুকি বন্ধ হলে প্রায় দুই কোটি ৪০ লাখ মার্কিনির স্বাস্থ্য খরচ বেড়ে যাবে।

স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ জানিয়েছে, সংস্থার প্রায় ৪১ শতাংশ কর্মী ছাঁটাইয়ের আওতায় পড়েছেন। ট্রেজারি বিভাগেও ছাঁটাই চলছে, যেখানে আইআরএসে এক হাজার ৩০০ পদ বিলুপ্তির আশঙ্কা রয়েছে।

এ ছাড়া শিক্ষা, বাণিজ্য, আবাসন, পরিবেশ, জ্বালানি ও স্বরাষ্ট্র দপ্তরেও কর্মী ছাঁটাই শুরু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। তবে পরিবহন ও ফেডারেল এভিয়েশন প্রশাসন আপাতত এর বাইরে রয়েছে।

চলতি বছরের শুরুতে ট্রাম্পের উদ্যোগে শুরু হওয়া প্রশাসনিক পুনর্গঠন অভিযানের অংশ হিসেবে প্রায় তিন লাখ সরকারি কর্মী চাকরি হারানোর তালিকায় ছিলেন।

এদিকে, নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও ইলিনয় অঙ্গরাজ্যের জন্য ২৮ বিলিয়ন ডলার অবকাঠামো তহবিল স্থগিত করেছেন ট্রাম্প। এই তিন রাজ্যে ডেমোক্র্যাটদের সমর্থক বেশি।

সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, রিপাবলিকানরা যদি দায়িত্ব না নেয়, তাহলে চাকরি খোয়ানো, সেবা বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের দায় তাদের।

ফেডারেল কর্মীদের প্রতিনিধিত্বকারী শ্রমিক ইউনিয়নগুলো আদালতে ছাঁটাই স্থগিতের আবেদন করেছে, যা ট্রাম্প প্রশাসন অবৈধ বলে দাবি করেছে। এ বিষয়ে শুনানি হবে ১৫ অক্টোবর।

কিছু রিপাবলিকানও এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। সিনেটের বরাদ্দ কমিটির প্রধান সুসান কলিন্স বলেন, ফেডারেল কর্মীরা বেতন পাওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে, জনগণের জন্য তাদের কাজ অপরিহার্য।

তথ্যসূত্র: রয়টার্স

/এসকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে