ভারত-পাকিস্তানকে ২০০ শতাংশ শুল্কারোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ১৬:৫৩আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১৮:৩৯

ভারত-পাকিস্তানকে ২০০ শতাংশ শুল্কের হুমকি দিয়ে যুদ্ধ থামাতে বাধ্য করেছিলেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার হস্তক্ষেপ ছাড়া বিশ্বে আটটি যুদ্ধের মীমাংসা সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দিতে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কেবল শুল্কের হুমকি দিয়েই কিছু যুদ্ধ থামিয়েছি। যেমন ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে আমি বলেছিলাম, তারা যুদ্ধ করলে এবং পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে, তাদের ওপর চড়া শুল্ক আরোপ করা হবে। সেটা ১০০, ১৫০ এমনকি ২০০ শতাংশ পর্যন্ত হতে পারে। আমার হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই ব্যাপারটা মিটে যায়। নইলে এটা কখনও সম্ভব হতো না।

ট্রাম্প বলেন, ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তি তার থামানো অষ্টম সংঘাত হতে চলেছে। এরপর তিনি আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত সংকটে মনোযোগ দেবেন বলে ইঙ্গিত দেন। তিনি বলেন, ওখানে সংঘাত চলছে বলে জানতে পেরেছি। কিন্তু আমার সাফ কথা, আমি ফিরে আসার আগ পর্যন্ত এটা স্থগিত রাখতে হবে। কারণ আমি যুদ্ধ মেটাতে বেশ দক্ষ।

এদিকে, ভারত-পাকিস্তান সংঘাতে মার্কিন হস্তক্ষেপের দাবি বরাবরই অস্বীকার করে এসেছে দিল্লি। তাদের ভাষ্য, চলতি বছর মে মাসে সিঁদুর অভিযানের পর দুই দেশের সামরিক নেতৃত্বের সরাসরি আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হয়। সেখানে তৃতীয় পক্ষের কোনও ভূমিকা ছিল না। তবে পাকিস্তানের তরফ থেকে ট্রাম্পকে তার অবদানের জন্য ধন্যবাদ জানানো হয়েছে।

/এসকে/এমওএফ/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের