৬০ বছর পর দেশে ফিরছে ৩৬ চীনা যোদ্ধার দেহাবশেষ

বিদেশ ডেস্ক
৩১ মার্চ ২০১৬, ১০:৩১আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১১:৩১
image

সিউলের বিমানবন্দরে দেহাবশেষগুলোর প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে কোরীয় যুদ্ধ শেষ হওয়ার ৬০ বছরেরও বেশি সময় পর সে যুদ্ধে নিহত আরও ৩৬ চীনা সেনার দেহাবশেষ দেশে ফেরত পাঠানো হয়েছে। ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার সঙ্গে চীনা সরকারের এক চুক্তির অংশ হিসেবে এ নিয়ে তৃতীয় দফায় সেইসব দেহাবশেষ চীনে ফেরত পাঠানো হলো। বৃহস্পতিবার সিউলের ইনচিয়ন বিমানবন্দর থেকে দেহাবশেষগুলো নিয়ে একটি বিমান চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শেনইয়াং শহরের দিকে যাত্রা করে।  
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়াই করতে গিয়ে এসব চীনা সেনা নিহত হয়েছিলেন। ওই যুদ্ধে উত্তর কোরিয়ার পক্ষে লড়াই করেছে চীন ও সোভিয়েত ইউনিয়ন। আর দক্ষিণ কোরিয়ার পক্ষে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে লড়াই করেছে জাতিসংঘের বাহিনী। গত বছর উত্তর কোরিয়ার সীমান্ত সংলগ্ন এলাকা পাজু’র বিভিন্ন কবর থেকে ফেরত পাঠানো ওই ৩৬টি দেহাবশেষ উদ্ধার করা হয়।
গত ছয় দশক ধরে চীনা ও উত্তর কোরীয় সেনাদের দেহাবশেষ উদ্ধার হচ্ছে। তাদের পোশাক ও অস্ত্র বিশ্লেষণ করে জাতীয়তা শনাক্ত করা হচ্ছে। তবে ওই সেনাদের নাম শনাক্ত করতে ব্যর্থ হয়েছেন বিশেষজ্ঞরা।
২০১৪ সালে চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চুক্তি হওয়ার পর এ পর্যন্ত ৫০৫টি চীনা দেহাবশেষ দেশে ফেরত পাঠানো হয়েছে।

দেহাবশেষ শনাক্তের কাজ চলছে

১৯৫০-১৯৫৩ সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধে কমিউনিস্ট বাহিনীর ১৫ লাখ সদস্য নিহত হন। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের ৩০ হাজার সেনা, দক্ষিণ কোরিয়ার ৪ লাখ সেনা, যুক্তরাজ্যের ১ হাজার সেনা নিহত হন। তিন বছরের ওই যুদ্ধে ২০ লাখ বেসামরিকও প্রাণ হারান। সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম