দোহায় হবে আফগানিস্তান-পাকিস্তান আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক
১৮ অক্টোবর ২০২৫, ২০:৫৮আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ২০:৫৮

আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে কয়েকদিনের সংঘাতের পর অবশেষে আলোচনায় বসতে যাচ্ছেন দু দেশের প্রতিনিধিরা। শনিবার (১৮ অক্টোবর) কাতারের দোহায় অনুষ্ঠিত হবে এই শান্তি আলোচনা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী পাকিস্তানের সঙ্গে দোহায় আলোচনা শুরু হবে। প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুবের নেতৃত্বে কাবুলের প্রতিনিধি দল ইতোমধ্যে দোহায় পৌঁছেছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ তালেবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে নেতৃত্ব দেবেন। আলোচনায় সীমান্তে শান্তি পুনঃস্থাপন ও আফগান মাটিতে অবস্থানরত পাকিস্তানবিরোধী জঙ্গিদের কর্মকাণ্ড বন্ধে তাৎক্ষণিক পদক্ষেপের ওপর গুরুত্ব দেওয়া হবে।

২০২১ সালে তালেবান ক্ষমতা নেওয়ার পর দুই প্রতিবেশীর মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাত হয়েছে বিগত সপ্তাহে। এতে ডজনখানেক মানুষ নিহত ও শতাধিক আহত হন।

সম্প্রতি প্রতিবেশি দেশদুটোর দু হাজার ৬০০ কিলোমিটার সীমান্তজুড়ে তীব্র সংঘাত শুরু হয়। ইসলামাবাদ অভিযোগ করে, আফগানিস্তানে অবস্থানরত সন্ত্রাসীরা পাকিস্তানে হামলা চালাচ্ছে।

কাবুল এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানই উল্টো ভুয়া তথ্য ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি করছে এবং আইএস সম্পৃক্ত গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে।

শুক্রবার আফগান সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত ও ১৩ জন আহত হয়।

পাকিস্তানের দাবি, তারা উত্তেজনার নিরসন চায় এবং আফগান কর্তৃপক্ষকে সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে দৃশ্যমান ও যাচাইযোগ্য ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে।

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির শনিবার এক অনুষ্ঠানে বলেন, তালেবান সরকারকে অবশ্যই তাদের প্রক্সিদের নিয়ন্ত্রণে আনতে হবে, যারা আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে।

তবে আফগান মুখপাত্র পাল্টা অভিযোগ করেন, যুদ্ধবিরতি বাড়ানোর কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান আফগানিস্তানে বিমান হামলা চালায়। তিনি এ হামলার নিন্দা জানিয়ে বলেন, আফগানিস্তানের পাল্টা জবাব দেওয়ার অধিকার রয়েছে। তবে আলোচনার স্বার্থে প্রতিশোধমূলক হামলা স্থগিত রাখা হয়েছে।

/এসকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের