তুরস্কের স্কি রিসোর্টে অগ্নিকাণ্ডের মামলায় ১১ জনের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক
০১ নভেম্বর ২০২৫, ১১:৫১আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১১:৫১

তুরস্কের স্কি রিসোর্টে অগ্নিকাণ্ডে ৭৮ জনের অপমৃত্যু মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। চলতি বছর জানুয়ারিতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে বোলু পাহাড়ে অবস্থিত রিসোর্টটিতে ওই দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৩১ অক্টোবর) বোলু প্রদেশের আদালত এই রায় ঘোষণা করে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আছেন গ্র্যান্ড কারটাল হোটেলের মালিক হালিত এরগুল।

ভবনটিতে সেদিন ২৩৮ জন অতিথি অবস্থান করছিলেন। ১২ তলা ভবনের রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর আতঙ্কিত অতিথিরা মাঝরাতে জানালা ভেঙে বাইরে লাফিয়ে পড়েন। আগুনে নিহতদের মধ্যে ৩৪ শিশুও ছিল। স্কুল ছুটির সময় ইস্তাম্বুল ও আঙ্কারার বহু পরিবার বোলু পাহাড়ে স্কি করতে গিয়েছিল। দুর্ঘটনায় আরও ১৩৭ জন আহত হন।

দুর্ঘটনার দায়ে মোট ৩২ জনের বিরুদ্ধে মামলা চলছিল। ২০ জন বিচার শুরু হওয়ার আগেই আটক ছিলেন। হোটেলের মালিক ছাড়াও অভিযুক্তদের মধ্যে হোটেল পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপক, কর্মচারী, এক সহকারী মেয়র এবং দমকল বিভাগের কয়েকজন কর্মী ছিলেন।

স্বাধীন বিশেষজ্ঞরা জানান, কারটালকায়া স্কি রিসোর্টে অবস্থিত হোটেলটিতে অগ্নি নিরাপত্তার মৌলিক ব্যবস্থা পর্যন্ত ছিল না।

/এসকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে