যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাইদ

লন্ডন প্রতি‌নি‌ধি
০৬ নভেম্বর ২০২৫, ০৯:১৬আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৯:১৬

যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং নিউ ইয়র্ক সিটির কুইন্সের প্রথম মুসলিম বিচারপতি হিসেবে স্বীকৃতি পেয়েছেন নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি সোমা এস সাইদ। ব‌ুধবার (৫ নভেম্বর) রা‌তে এই প্রতি‌বেদ‌কের সঙ্গে আলাপকা‌লে তথ‌্যটি নি‌শ্চিত ক‌রেন যুক্তরাজ্যে বসবাসরত সোমার প‌রিবা‌রের সদস‌্য, বুরহান চৌধ‌ুরী।

সোমা সাঈদ দু লাখ ৬০ হাজারের বেশি ভোট পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। এ অর্জন সম্পর্কে তিনি বলেন, এটি আমার পরিবার, আমার সমাজ এবং আমার দেশের বিজয়।

সোমা সাঈদ ২০২১ সালে কুইন্স কাউন্টি থেকে নিউ ইয়র্ক সিটি সিভিল কোর্টের বিচারক হিসেবে নির্বাচিত হন এবং এরপর থেকে শহরের আইনি ও নাগরিক পরিমণ্ডলে একজন সম্মানিত মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন।

তিনি বাংলাদেশের টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। সোমা সাইদের পিতা আফতাব উদ্দিন সাঈদ ছিলেন বাংলাদেশের একজন ম্যাজিস্ট্রেট। তার মা ছিলেন একজন প্রধান শিক্ষিকা।

তিনি ও তার স্বামী মিজান চৌধুরী বর্তমানে নিউ ইয়র্কের কুইন্সে বসবাস করছেন। মিজান চৌধুরী বাংলাদেশের মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন এবং তিনি নিউ ইয়র্ক স্টেটের একজন আইটি বিশেষজ্ঞ, রাজনৈতিক কৌশলবিদ ও সমাজসেবী।

বিচারপতি সোমা সাঈদ তার অবিচল অঙ্গীকার, বৈচিত্র্য, প্রতিনিধিত্ব ও ন্যায়বিচারের প্রতি নিষ্ঠার জন্য পরিচিত। তিনি নিউ ইয়র্কের আইনি অঙ্গনে একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে অধিষ্ঠিত ছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো— নিউ ইয়র্ক সিটি সম-অধিকার প্রয়োগ পরিষদের সহ-সভাপতি, নিউ ইয়র্ক সিটি ন্যায়বিচারের অধিকার পরিষদের বোর্ড সদস্য, নিউ ইয়র্ক মার্কিন-এশীয় বিচারকদের সংস্থার সদস্য ইত্যাদি।

এছাড়া তিনি ছিলেন কুইন্স কাউন্টি উইমেনস বার অ্যাসোসিয়েশনের প্রথম দক্ষিণ এশীয় এবং মুসলিম নারী সভাপতি।

/এসকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের