‘মাদকবাহী’ নৌকায় মার্কিন হামলার তদন্ত করবে ভেনেজুয়েলা

আন্তর্জাতিক ডেস্ক
০১ ডিসেম্বর ২০২৫, ১০:৫০আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৫০

ক্যারিবীয় অঞ্চলে কথিত মাদকবাহী নৌকায় মার্কিন সেনাবাহিনীর হামলার তদন্তে বিশেষ কমিটি গঠন করবে ভেনেজুয়েলা। দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ রবিবার (৩০ নভেম্বর) এ কথা বলেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলা উপকূল এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সন্দেহে নৌযানে প্রাণঘাতী হামলা চালানো হয়। এ বিষয়ে রদ্রিগেজ বলেন, তদন্তটি দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনকে কেন্দ্র করে পরিচালিত হবে। ওই রিপোর্টে বলা হয়, গত সেপ্টেম্বরে একটি সন্দেহভাজন নৌকায় হামলার সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নৌকায় থাকা সবাইকে হত্যা করার নির্দেশ দেন।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, প্রথম দফার হামলায় দুই ব্যক্তি বেঁচে গেলে তাদের হত্যা করতে দ্বিতীয়বার হামলা চালানো হয়।

রদ্রিগেজ জানান, আমরা কঠোর ও গভীর তদন্ত চালাব। এ প্রক্রিয়ায় দেশটির প্রসিকিউটর কার্যালয় যুক্ত থাকবে।

গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে সন্দেহভাজন মাদকবাহী নৌকাগুলোর বিরুদ্ধে প্রাণঘাতী অভিযান চালিয়ে আসছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার সরকার এসব অপরাধে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছে যে, ভেনেজুয়েলার বিশাল তেলসম্পদ দখলের উদ্দেশ্যে সরকার উৎখাতের পাঁয়তারা করছে মার্কিন প্রশাসন।

এদিকে, শনিবার ট্রাম্প ঘোষণা করেন, ভেনেজুয়েলার ওপর ও আশপাশের আকাশসীমাকে “সম্পূর্ণভাবে বন্ধ” হিসেবে গণ্য করা উচিত। তবে তিনি আর কোনও ব্যাখ্যা দেননি।

ভেনেজুয়েলা সরকার তার মন্তব্যকে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে “ঔপনিবেশিক হুমকি” বলে প্রতিবাদ জানিয়েছে।

/এসকে/
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম