ইউএনএইচসিআরের নতুন প্রধান ইরাকের সাবেক প্রেসিডেন্ট বারহাম সালিহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৫, ১৮:২৫আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১৮:২৫

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি আজ নিউইয়র্কে সাধারণ পরিষদে ইরাকের সাবেক প্রেসিডেন্ট বারহাম সালিহকে  জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) নতুন হাইকমিশনার হিসেবে নির্বাচিত হওয়ায় স্বাগত জানিয়েছেন।

নিউইয়র্কে অনুষ্ঠিত একটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে নতুন হাইকমিশনার নির্বাচন করা হয়। এতে বিভিন্ন দেশের প্রার্থীরা অংশ নেন। বারহাম সালিহ ২০২৬ সালের ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করবেন। তার কর্মস্থল হবে জেনেভা।

গ্রান্ডি বলেন, ‘‘কয়েক দশকের বেশি সময় ধরে বারহাম সালিহ উচ্চপর্যায়ের জনসেবার সঙ্গে যুক্ত আছেন৷ তার রয়েছে স্থিরপ্রতিজ্ঞ নেতৃত্বের গুণাবলি ও কূটনীতিতে সুচিন্তিত ভাবনা।’’

গ্রান্ডি বলেন,  ‘‘তিনি এমন একটি দেশ থেকে এসেছেন, যা সম্প্রতি সংঘাত, নিপীড়ন ও বাস্তুচ্যুতির মধ্য দিয়ে গেছে। ফলে আজ অনেক শরণার্থী যে চ্যালেঞ্জের মুখে, তা তিনি সরাসরি বুঝতে পারেন। তার অভিজ্ঞতা ও পটভূমি বর্তমান সময়ে ইউএনএইচসিআরকে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে উপযুক্ত করে তুলেছে। এটি এমন এক সময়, যখন বিশ্বজুড়ে বাস্তুচ্যুতি ব্যাপক আকার নিয়েছে এবং মানবিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ আরও জটিল হয়ে উঠেছে।”

ফিলিপো গ্রান্ডির ১০ বছরের মেয়াদ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হবে। তিনি ২০১৬ সালের জানুয়ারিতে হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর সিরিয়া, ইউক্রেন ও সুদানের মতো বড় বাস্তুচ্যুতির বৈশ্বিক সংকটে তিনি ইউএনএইচসিআরকে নেতৃত্ব দিয়েছেন।

চলতি বছরে মানবিক তহবিলে বড় ধরনের কাটছাঁট সত্ত্বেও ইউএনএইচসিআর এখনও ১২৮টি দেশে কাজ করছে। সংস্থাটির ১৪ হাজার ৬০০-এর বেশি কর্মীর প্রায় ৯০ শতাংশ মাঠপর্যায়ে কাজ করেন। এ মাসে ইউএনএইচসিআর জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সুরক্ষায় ৭৫ বছরের যাত্রা পূর্তি উদযাপন করছে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
বাংলাদেশের রোহিঙ্গাদের ভুলে না যাওয়ার আহ্বান ইউএনএইচসিআর’র 
১৬ মাসে দেশে এসেছেন নতুন করে দেড় লাখ রোহিঙ্গা
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের