স্বর্ণের দামে নতুন রেকর্ড, আউন্স ছাড়ালো ৪৪০০ ডলার

আন্তর্জাতিক ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৬আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৬

বিশ্ব বাজারে স্বর্ণের দাম নতুন রেকর্ড ছুঁয়েছে। প্রথমবারের মতো প্রতি আউন্সের দাম ৪ হাজার ৪০০ ডলার ছাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, আগামী বছর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার আরও কমাতে পারে, এই প্রত্যাশায় বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সোমবার স্পট বাজারে স্বর্ণের দাম একপর্যায়ে আউন্সপ্রতি ৪ হাজার ৪২০ ডলারে ওঠে। পরে কিছুটা কমে আসে। চলতি বছরের শুরুতে স্বর্ণের দাম ছিল আউন্সপ্রতি প্রায় ২ হাজার ৬০০ ডলার।

বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক উত্তেজনা, ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি এবং সুদ কমার প্রত্যাশা মিলিয়ে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণ ও অন্যান্য পণ্যে বিনিয়োগ বেড়েছে। একই সঙ্গে রুপা ও প্লাটিনামের মতো অন্যান্য মূল্যবান ধাতুর দামও ঊর্ধ্বমুখী।

বুলিয়নভল্টের গবেষণা পরিচালক অ্যাড্রিয়ান অ্যাশ বলেন, চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম ৬৮ শতাংশের বেশি বেড়েছে, যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ। সুদের হার, যুদ্ধ পরিস্থিতি ও বাণিজ্য উত্তেজনার প্রবণতাগুলো ২০২৫ সালে স্বর্ণের দাম বাড়াতে ভূমিকা রেখেছে।

সাধারণত সুদের হার কমার প্রত্যাশা মানে বন্ডের মতো বিনিয়োগে কম রিটার্ন। ফলে বিনিয়োগকারীরা স্বর্ণ ও রুপার মতো পণ্যের দিকে ঝোঁকেন, একই সঙ্গে বিনিয়োগের ঝুঁকি বৈচিত্র্য আনেন। যুক্তরাষ্ট্রের ডলার দুর্বল হওয়ায় বিদেশি ক্রেতাদের কাছে স্বর্ণ তুলনামূলক সস্তা হওয়াও দাম বাড়াতে ভূমিকা রেখেছে।

অন্য মূল্যবান ধাতুগুলোর ক্ষেত্রেও রেকর্ড বছর যাচ্ছে। সোমবার রুপার দাম আউন্সপ্রতি ৬৯ দশমিক ৪৪ ডলারে পৌঁছায়। চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম বেড়েছে ১৩৮ শতাংশ। আর প্লাটিনামের দাম ১৭ বছরের মধ্যে সর্বোচ্চে উঠেছে। বিশ্লেষকদের মতে, শক্তিশালী চাহিদা ও সরবরাহসংকটের কারণে এসব ধাতু স্বর্ণের তুলনায় ভালো করছে।স্বর্ণের বিপরীতে রুপা ও প্লাটিনাম শিল্প উৎপাদনেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়, এতে চাহিদা আরও বাড়ছে।



/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী