যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীন-ভারত সুসম্পর্ক বাগড়া দেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫, ১৬:৩০আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১৬:৩০

চীন ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ঠেকাতে যুক্তরাষ্ট্র ভুল তথ্য উপস্থাপন করছে বলে অভিযোগ করেছে বেইজিং। নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বলা হয়, বেইজিং-দিল্লি সম্পর্কের উন্নতি ঠেকাতে চীনা প্রতিরক্ষানীতি ভুলভাবে উপস্থাপন করছে ওয়াশিংটন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ভারতের সঙ্গে কৌশলগত ও দীর্ঘমেয়াদি সম্পর্কে গুরুত্ব দেয় চীন। দুদেশের সীমান্ত ইস্যু তাদের মধ্যকার বিষয় এবং এ বিষয়ে কোনও তৃতীয় দেশের মন্তব্য তারা প্রত্যাখ্যান করে।

তিনি এই মন্তব্য করেন এমন এক প্রশ্নের জবাবে, যেখানে জানতে চাওয়া হয়েছিল—সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা হ্রাস কাজে লাগিয়ে চীন কি যুক্তরাষ্ট্র–ভারত সম্পর্ক ঘনিষ্ঠ হওয়া ঠেকাতে পারে।

এদিকে, মঙ্গলবার পেন্টাগনের এক প্রতিবেদনে বলা হয়, চীন সম্ভবত সীমান্ত উত্তেজনা কমার সুযোগ নিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক স্থিতিশীল করতে এবং যুক্তরাষ্ট্র–ভারত সম্পর্ক গভীর হওয়া ঠেকাতে চাইছে।

সূত্র: রয়টার্স

/এসকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে