চাঁদের পথে ইতিহাস গড়ার মিশনে বিপত্তি, ফের বিকল আর্টেমিস-২-এর টয়লেট

আন্তর্জাতিক ডেস্ক
০৫ এপ্রিল ২০২৬, ১২:৩৪আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১২:৩৪

চাঁদকে ঘিরে ঐতিহাসিক এক চক্কর দেওয়ার পথে মহাকাশ ইতিহাসে দূরত্বের নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। অ্যাপোলো-১৩-এর গড়া রেকর্ড ভেঙে মহাকাশের আরও গভীরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে এই রোমাঞ্চকর অভিযানের মাঝপথে আবারও বাগড়া দিয়েছে মহাকাশযান ওরিয়নের টয়লেট।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ওরিয়ন ক্যাপসুলের বাথরুমটি আবারও বিকল হয়ে পড়েছে। গত বুধবার উৎক্ষেপণের পর থেকেই এটি মাঝেমধ্যে সমস্যা করছিল। সোমবার নিজেদের গন্তব্যে পৌঁছানোর কথা রয়েছে তিন মার্কিন ও এক কানাডীয় নভোচারীর। ৫৩ বছরের বেশি সময় পর এই প্রথম কোনও মানববাহী যান চাঁদের দিকে যাচ্ছে।

নাসার ওরিয়ন প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার ডেবি কর্থ জানান, নভোচারীরা বাথরুম থেকে দুর্গন্ধ আসার কথা জানিয়েছেন। প্রকৌশলীদের ধারণা, প্রস্রাব বের করে দেওয়ার লাইনে বরফ জমে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। টয়লেটটি পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত নভোচারীদের ব্যাকআপ হিসেবে ইউরিন কালেকশন ব্যাগ ব্যবহারের নির্দেশ দিয়েছে মিশন কন্ট্রোল। তবে মলত্যাগের জন্য টয়লেটটি এখনও ব্যবহার করা যাচ্ছে।

মিশন ম্যানেজমেন্ট টিমের চেয়ার জন হানিকট বলেন, মহাকাশে টয়লেটের সমস্যা নতুন কিছু নয়, স্পেস শাটল মিশনেও এমনটা হতো। তিনি জানান, নভোচারীরা সুস্থ আছেন এবং এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাদের বিশেষ প্রশিক্ষণ রয়েছে। ওরিয়ন ক্যাপসুলের ফ্লোরের নিচে অবস্থিত এই টয়লেটে গোপনীয়তার জন্য একটি দরজা ও পর্দা রয়েছে।

আর্টেমিস-২ মিশনটি পৃথিবী থেকে ৪ লাখ কিলোমিটার (২ লাখ ৫২ হাজার মাইল) পথ পাড়ি দিয়ে ইতিহাস গড়তে যাচ্ছে। চাঁদের কক্ষপথে প্রবেশ বা অবতরণ না করেই এটি চাঁদকে পাশ কাটিয়ে উ-টার্ন নিয়ে পৃথিবীর দিকে রওনা হবে। এর আগে এই দূরত্বের রেকর্ডটি ছিল অ্যাপোলো-১৩-এর দখলে।

পাইলট ভিক্টর গ্লোভার জানিয়েছেন, পৃথিবী এখন অনেক ছোট দেখাচ্ছে এবং চাঁদের আকৃতি ক্রমে বড় হচ্ছে। সোমবার এই দল চাঁদের রহস্যময় অন্ধকার অংশের ছবি তুলবে। ১৯৭২ সালে অ্যাপোলো-১৭-এর পর এরাই প্রথম চাঁদে যাওয়া নভোচারী দল।

এই মিশনে অংশ নিয়ে ইতিহাস গড়েছেন কানাডার জেরেমি হ্যানসেন। তিনি প্রথম কোনও অ-মার্কিন নাগরিক হিসেবে চাঁদের দিকে উড়াল দিয়েছেন। কিউবেক থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে হ্যানসেন বলেন, ওরিয়ন ক্যাপসুল থেকে তিনি ‘অসাধারণ’ কিছু দৃশ্য দেখেছেন। কানাডীয় স্পেস এজেন্সির প্রেসিডেন্ট লিসা ক্যাম্পবেল একে দেশটির জন্য এক অনন্য অর্জন হিসেবে অভিহিত করেছেন।

জেরেমি হ্যানসেনের সঙ্গে রয়েছেন ভিক্টর গ্লোভার, রিড ওয়াইজম্যান এবং ক্রিস্টিনা কচ। ক্রিস্টিনা কচ প্রথম নারী এবং ভিক্টর গ্লোভার প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী হিসেবে চাঁদের অভিযানে সামিল হয়েছেন।

১০ দিনের এই মিশনটি শেষ হবে আগামী ১০ এপ্রিল প্রশান্ত মহাসাগরে অবতরণের মাধ্যমে। চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরির পরিকল্পনায় এটি নাসার প্রথম ধাপ। মহাকাশ গবেষণা সংস্থাটি ২০২৮ সালে চাঁদের দক্ষিণ মেরুর কাছে দুজন নভোচারীকে নামানোর লক্ষ্য নিয়ে কাজ করছে।

সূত্র:এপি

/এএ/
সম্পর্কিত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
সর্বশেষ খবর
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ